শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যে ৪০ ক্ষতিকর অ্যাপ চুরি করছে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যে ৪০ ক্ষতিকর অ্যাপ চুরি করছে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড

গুগল প্লে স্টোরে থাকা ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি করা ৪০টি অ্যান্ড্রয়েড অ্যাপের সনাক্ত করেছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্কেলার থ্রেটল্যাবস। অ্যাপগুলোতে ‘জোকার’, ‘ফেসস্টেলার’ এবং ‘কপার’ মেলওয়্যারেরও সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।

ক্ষতিকর এই ৪০ অ্যাপগুলো হলো- সিম্পল নোট স্ক্যানার, প্রাইভেট মেসেঞ্জার, স্মার্ট মেসেজেস, টেক্সট ইমোজি এসএমএস, ব্লাড প্রেশার চেকার, ফানি কি-বোর্ড, মেমোরি সাইলেন্ট ক্যামেরা, কাস্টম থিমড কি-বোর্ড, লাইট মেসেজেস, থিমস ফটো কি-বোর্ড, ম্যাজিক ফটো এডিটর, থিমস চ্যাট মেসেঞ্জার, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, ফন্টস ইমোজি কি-বোর্ড, মিনি পিডিএফ স্ক্যানার, স্মার্ট এসএমএস মেসেজেস, পারসোনাল মেসেজ, প্রফেশনাল মেসেজেস, অল ফটো ট্রান্সলেটর, চ্যাট এসএমএস, স্মাইল ইমোজি, ফন্টস ইমোজি কি-বোর্ড, ব্লাড প্রেশার ডায়েরি, হাই টেক্সট এসএমএস, ইমোজি থিম কি-বোর্ড, টেক্সট এসএমএস, ক্যামেরা ট্রান্সলেটর, সোশ্যাল মেসেজ, কুল মেসেজেস, কাম মেসেজেস, প্রিন্টিং ফটো এডিটর, রিচ থিম মেসেজ, প্রফেশনাল মেসেজেস, ক্ল্যাসিক গেম মেসেঞ্জার, প্রাইভেট গেম মেসেজেস, ক্রিয়েটিভ ইমোজি কি-বোর্ড, স্টাইল মেসেজ, অ্যাডভান্সড এসএমএস, ওউ ট্রান্সলেটর এবং অল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট।

অ্যাপগুলো নামালেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়। এসব তথ্য কাজে লাগিয়ে দূর থেকে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরিসহ বিভিন্ন ভুয়া সেবার নিবন্ধন করে অর্থ সংগ্রহ করে সাইবার অপরাধীরা। নিরাপত্তা গবেষকদের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল।

তবে ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা-বিশেষজ্ঞরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »