সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রংপুরে ১৮২ কেন্দ্রের ফল প্রকাশ: জয়ের পথে জাতীয় পার্টি
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রংপুরে ১৮২ কেন্দ্রের ফল প্রকাশ: জয়ের পথে জাতীয় পার্টি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৮২ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা বড় ব্যবধান নিয়ে এগিয়ে আছেন।

সিটির তৃতীয় নির্বাচনের বেসরকারি ফলে দেখা গেছে, জাতীয় পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের মো. আমিরুজ্জামান। তবে দুজনের ভোটের ব্যবধান ৭৫ হাজারেরও বেশি।

তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান। 

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া কোনো প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারেননি। তিনি চতুর্থ অবস্থানে আছেন।

মঙ্গলবার দিনভর ২২৯ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে স্থাপিত অস্থায়ী ঘোষণা কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা।

আব্দুল বাতেন জানান, ১৮২টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ১৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে ৩৮ হাজার ৯৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান হাতি প্রতীকে ২৬ হাজার ৯৫৯ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা মার্কায় পেয়েছেন ১৮ হাজার ১৮৩ ভোট।

সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২২৯ ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। কোনো ধরনের সহিংসতা ছাড়াই ভোট সম্পন্ন হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »