সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রণবীর-আলিয়া কবে উঠছেন ২৫০ কোটির বাড়িতে
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ২:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রণবীর-আলিয়া কবে উঠছেন ২৫০ কোটির বাড়িতে

বিডি ২৪ অনলাইন নিউজ: দুই বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বলিউডের এই তারকা দম্পতির নতুর বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে।
এবার অপেক্ষা বাড়িতে বসবাসের।

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দীপাবলির দিনে নতুন বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া। গৃহপ্রবেশ উপলক্ষে নাকি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে নতুন বাড়ির গৃহপ্রবেশের আগে অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন আলিয়া-রণবীর।

তারকা দম্পতির নতুন বাড়িটি ছয় তলার। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এর অবস্থান। কিছু দিন আগেই বাড়ির ছবি এবং ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যা দেখে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন রণবীর-আলিয়া।

এ কারণেই গৃহপ্রবেশের আমন্ত্রণ পত্রে আলাদা করে উল্লেখ করেছেন গোপনীয়তা বজায় রাখার বিষয়টি। আমন্ত্রণপত্রে লেখা, আমরা আশা করব এই বিশেষ দিনে গোপনীয়তা বজায় রাখতে পারব। আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমাদের সঙ্গেই থাকবে, আমি জানি।

রণবীর-আলিয়া দম্পতির এই বাড়ি ইতোমধ্যেই নজির গড়ে ফেলেছে। এর চেয়ে বেশি দামের বাড়ি নাকি ভারতীয় কোনও তারকার নেই! এমনকি বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’কেও ছাড়িয়ে গেছে। বাড়িটির দাম এই মুহূর্তে ২৫০ কোটি টাকা বলে জানা গেছে।

পালি হিল এলাকায় এই বাড়িটি মূলত রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কাপুর ও নীতু কাপুরকে লিখে দিয়েছিলেন তারা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে।

পুরনো এই বাড়ির কিছুটা সংস্কার ও অনেকটা পুণর্নির্মাণের কাজ চলেছে কয়েক বছর ধরে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন। সবুজে ঘেরা বাড়িটি থেকে দেখা যাবে আরব সাগর থেকে। শুধু শাহরুখের ‘মান্নাত’ নয়, এই বাড়ির মূল্য ছাড়িয়ে গেছে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’কেও।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »