বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২, ১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

রাঙামাটি :

রাঙামাটিতে সুবাহ চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বড়পুল এলাকার রাঙীপাড়ার একটি দোকানে ইউপিডিএফ নেতা সুবাহ চাকমা চা খেতে যান। কিছুক্ষণ পর ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত দোকানটি ঘেরাও করে। দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর এলাকা ত্যাগ করে। সুবাহ চাকমা সাংগঠনিক কাজে দীর্ঘদিন রাঙীপাড়ায় অবস্থান করছিলেন। তিনি উপজেলা এগারেল ছড়ার বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানান, তারা ঘটনাটি শুনেছেন। সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হবে। 

নানিয়ারচর থানার ওসি মো. সুজন হাওলাদার জানান, ঘটনাটি শুনেছেন। খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »