শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর
প্রকাশ: ১৬ জুলাই, ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মনিরুজ্জামান ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল মাহমুদের নেত্বত্বে এ হামলা করা হয়। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলো- রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি কামরুল হাসান রুবেল এবং প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইংরেজী দৈনিক এশিয়ান এইজ পত্রিকার রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মু.জাবির হোসেন।পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ দুই সাংবাদিককে উদ্ধার করেন।
হামলার শিকার সাংবাদিক কামরুল হাসান রুবেল জানান, দীর্ঘদিন ধরে রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির মহাযজ্ঞ চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা মঙ্গলবার সকালে সেখানে যাই। গিয়ে দেখি তহশিলদার মনিরুজ্জামান গায়ের সার্ট খুলে ও লুঙ্গী পরা অবস্থায় অফিস কক্ষে বসে আছেন। অফিসের মধ্যেই কয়েকজন দালাল বসে বিভিন্ন কাগজ পত্রের কাজ করছেন ও টাকা তুলছেন। এ অবস্থায় সাংবাদিকরা ছবি তুলতে গেলে মনিরুজ্জামন আমাদের হাত থেকে প্রথমে ক্যমেরা ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। পরে আমরা যাতে প্রশাসনকে অবহিত করতে না পারি সে জন্য মোবাইল ফোন ছিনিয়ে নেয় সার্ভেয়ার সজল মাহমুদ এবং আমাদেরকে অবরুদ্ধ করে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়।
সাংবাদিক জাবির হোসেন জানান, ভূমি অফিসে অনিয়মের ছবি তুলতে গেলে তহশিলদার মনিরুজ্জামান ও সার্ভেয়ার সজল মাহমুদ দালালদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় তারা আমাদের ক্যামেরা ভাঙচুর করে এবং সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করেন।
এরপর রাঙ্গাবালী উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
এঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী প্রেস ক্লাব ও রাঙ্গাবালী প্রেস ক্লাব। জরুরি বৈঠকে সাংবাদিক নেতারা বলেন, অভিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্নীতিবাজ তহশিলদার ও সার্ভেয়ারকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাংবাদিকরা কঠিন আন্দোলন করতে বাধ্য হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »