● ●


রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত

চিকিৎসাসামগ্রীর সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ বুধবার সকাল আটটা থেকে তাঁদের এ কর্মসূচি শুরু হয়। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় দূরদূরান্তের রোগী ও স্বজনেরা ভোগান্তিতে পড়েন।

হাসপাতালে অসুস্থ বাবাকে নিয়ে এসেছেন মুক্তা আক্তার। তাঁর বাবা হৃদ্‌রোগে আক্রান্ত। চিকিৎসক না থাকায় এবং ওষুধের ব্যবস্থাপত্র না পেয়ে বিপাকে পড়েন বলে জানান তিনি। মুক্তা বলেন, ‘এখন আমরা কী করব? আমার বাবাকে কী খাওয়াব, কোন ওষুধ দেব?’

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে আছে—প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের নিরাপত্তা জোরদার, রোগীর স্বজনদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

.

দুপুরে কর্মবিরতির কারণ ও দাবিদাওয়া তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বলেন, ব্যক্তিগত স্বার্থ বা বেতন বাড়ানোর জন্য তাঁরা কর্মবিরতি ডাকেননি। দুই থেকে তিন মাস ধরে হাসপাতালে ক্যানুলা, মাইক্রোপোর, সাধারণ স্যালাইন ও সিরিঞ্জের মতো প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সংকট চলছে। খিঁচুনিতে আক্রান্ত নবজাতকের জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধও অনেক সময় হাসপাতালে পাওয়া যায় না। বাইরে থেকে ওষুধ আনতে গিয়ে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় রোগী ও স্বজনদের মুখোমুখি হতে হচ্ছে চিকিৎসকদের। রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হুমকির মুখে পড়ছেন।

সংগঠনটির সভাপতি শাহাদাত মাহমুদ বলেন, ১ হাজার ৩০০ শয্যার হাসপাতালে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার রোগী ভর্তি থাকেন। কিন্তু সরকারি বরাদ্দ ও ওষুধের সরবরাহ নির্ধারিত শয্যাসংখ্যা অনুযায়ী আসে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসাসামগ্রী ও জনবলের সংকট তৈরি হচ্ছে। অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ আরও বাড়ছে।

ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দাবিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

.

১ নভেম্বর ক্যাজুয়ালটি বিভাগ চালুর পরিকল্পনা

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির নিয়ে বেলা পৌনে দুইটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহম্মেদ। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে তাৎক্ষণিকভাবে তিনটি মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাসপাতালের পরিচালক। ক্যাজুয়ালটি বিভাগ আগামী ১ নভেম্বর চালুর পরিকল্পনা আছে।

হাসপাতালের মুখপাত্র বলেন, প্রতিদিন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপের কারণে চিকিৎসাসামগ্রী ও নিরাপত্তার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন, স্যালাইন ও সিরিঞ্জের ঘাটতি ইতিমধ্যে সমাধান করা হয়েছে। অন্যান্য ওষুধ ও চিকিৎসাসামগ্রীর কিছু সরবরাহ এসেছে। বাকিটা আসতে প্রায় ১৫ দিন লাগতে পারে। এ সময় সংকট এড়াতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

.

চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে আরও ১০০ জন আনসার সদস্যের জন্য মন্ত্রণালয়ে চাহিদা জানানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। জরুরি বিভাগের সামনে পুলিশ বক্স নির্মাণের কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে সেটি চালু হতে পারে বলে জানান মুখপাত্র। তিনি বলেন, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজন প্রবেশ না করার নিয়ম কঠোরভাবে কার্যকর করতে আনসার ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করে কেউ প্রবেশ করলে সংশ্লিষ্ট গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির মধ্যে চিকিৎসাসেবা চালু রাখতে চিকিৎসা কর্মকর্তা, সহকারী রেজিস্ট্রার এবং সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যায়ের চিকিৎসকদের ওয়ার্ডে দায়িত্ব পালন ও রোগীদের নিয়মিত ফলোআপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র। কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগীদের জিম্মি করে আন্দোলন করা হাসপাতাল প্রশাসন সমর্থন করে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশা করছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »