সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ আব্দুর রব হাওলাদার
প্রকাশ: ২৩ মার্চ, ২০২১, ১১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ আব্দুর রব হাওলাদার

 

স্টাফ রির্পোটার : ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বিশিষ্ঠ সমাজ সেবক,গরীবের বন্ধু অত্যান্ত স্বজ্জন ব্যক্তি, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য,যুবলীগের সহ সভাপতি,ঝালকাঠী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক সভাপতি আব্দুর রব হাওলাদার।

ইতিমধ্যে তিনি কর্মী সমর্থক সহ ইউনিয়ন বাসীর সমর্থন পেয়ে জনতার কাছে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। ইউনিয়নের মানুষের পাশে থেকে সেবা দিতেই তিনি প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন।

প্রতিনিয়ত নয়টি ওয়ার্ডের সাধারন মানুষ তার সাথে যোগাযোগ রাখছেন সেই সাথে তিনিও সকলের সাথে মতবিনিময় সভা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন।

করোনার দূর সময় ছাড়াও তিনি বিভিন্ন সময়ে ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র, ছিন্নমূলসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে ত্রান সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, শিক্ষা সামগ্রী পৌছে দিয়েছেন। তিনি তার নিজস্ব অর্থায়নে মসজিদ,মন্দীরে আর্থিক অনুদান দিয়েছেন। দুর্যোগে ত্রান সামগ্রী বিতারণ করেছেন। তার এই সাহায্য সহয়োগীতা থেকে বাদ পড়েনি ইউনিয়নের অসহায় ও প্রতিবন্ধীন মানুষগুলো।

এই বিষয়ে স্থানীয় লোকজন বলেন,৬ নং মঠবাড়ি ইউনিয়নবাসীর সুখে দুঃখে সকল সময়ে আব্দুর রব হাওলাদারকে ইউনিয়ন বাসী পাশে পেয়েছে। করোনা কালীন সময়ে যখন কেউ ঘর থেকে বের হয়নি তখন আব্দুর রব হাওলাদার সাহায্যের হাত বাড়িয়েছেন ইউনিয়নের অসহায় মানুষের দরজায় দরজায়। দরিদ্র ও দুস্থদের মাঝে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত তাই ইউনিয়ন বাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রব হাওলাদারকে চেয়ারম্যান পদে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন লোকজন।

এ ব্যাপারে আব্দুর রব হাওলাদার জানান,আমি ছোট বেলা থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার পিতাও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি আপেক্ষ করে বলেন সম্প্রতিকালে অন্য দল থেকে এসে আওয়ামীলীগে প্রবেশ করে এখন বড় আওয়ামীলীগার। আমি আব্দুর রব আওয়ামীলীগের দুঃসময় দলের সাথে ছিলাম। কখনো কারো মনে কস্ট দেই নাই। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, মঠবাড়ি ইউনিয়ন বাসী তথা জেলা -উপজেলাবাসী সবাই জানে কতটুকু আমার অবদান রয়েছে আওয়ামীলীগে। আব্দুর রব হাওলাদার আরো বলেন,তিনি আরও বলেন মঠবাড়ি ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন করতে চাই। আমি সুখে দুঃখে জনগনের মাঝে থেকেই সেবা করে যাব।সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মঠবাড়ি ইউনিয়ন বাসীর দোয়া ও ভোট প্রার্থী। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, এলাকার উন্নয়ন করতে চাই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »