মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে চাকরি হারিয়ে বাড়িতে এসে আত্মহত্যা
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২, ১২:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে চাকরি হারিয়ে বাড়িতে এসে আত্মহত্যা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে চাকরি হারিয়ে বাড়িতে এসে ওসমান খান (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসমান খান ওই এলাকার হোছেন আলী খানের ছেলে।

পুলিশ ও নিহতের বাবা মো. হোছেন আলী খান জানান, ওসমান ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করত। চাকরি হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে সোমবার ওসমানের অপর এক ভাই বেল্লাল খান তাকে বাড়িতে রেখে যায়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওসমান তার রুমের দরজা বন্ধ করে দেয়। পরে তার বাবা হোসেন আলী দুপুরে মাঠ থেকে এসে ওসমানকে না দেখে ডাকাডাকি শুরু করেন। পরে ওই রুমের জানালার গ্লাস ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওসমানকে দেখে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে ওসমানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »