বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে দিন দুপুরে সরকারি কোয়ার্টারের দুই ফ্লাটে দুর্ধর্ষ চুরি
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২২, ৬:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে দিন দুপুরে সরকারি কোয়ার্টারের দুই ফ্লাটে দুর্ধর্ষ চুরি

আবু সায়েম আকন : ঝালকাঠির রাজাপুরে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভবনে ডাকাতির একদিন পরে দিন-দুপুরে সরকারি কোয়ার্টারের দুই ফ্লাটে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের কোয়ার্টারে চার ও পাঁচ নম্বর ভবনের নিচ তলার দুই ফ্লাটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলা বি আর ডিবি কর্মকর্তা সারমিন বেগম ও ৭৪ নং দক্ষিন বাঘরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, সাবেক বন কর্মকর্তা মো. খলিলুর রহমান ও আঙ্গারিয়া পঞ্চগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়সা বেগম।

জানাগেছে, ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যরা প্রতিদিনের মত বাসায় তালা লাগিয়ে তাদের কর্মস্থলে যায়। দুপুরে চোরের দল শহিদুল ও সারমিন বেগমের বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে এক ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। অপরদিকে খলিলুর রহমান ও আয়সা বেগমের বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার সময় পাশের ফ্লাটের লোকজন দেখে ফেলায় চোরের দল পালিয়ে যায়। চোর দল ইউএনও’র বাসার গেট এবং কোয়ার্টারের গেট থেকে পালালেও উপজেলা পরিষদের সামনের সিসি ক্যামেরা খারাপ থাকার কারনে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »