শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে ২১হাজার জাল নোটসহ বিউটি জেলহাজতে
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে ২১হাজার জাল  নোটসহ বিউটি জেলহাজতে

প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জাল টাকার নোট দিয়ে দেনা পরিশোদ করতে গিয়ে বিউটি মিস্ত্রি নামে এক নারী পাওনাদার ও পুলিশের কাছে ধড়া পড়েছে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে পাওনাদার সূর্বনা হালদার বাদী হয়ে দায়েরকৃত মামলায় পুলিশ বিউটিকে আদালতে সোপর্দ করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছে।মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার সূর্বনা হালদারের পাওনা টাকা পরিশোদের নামে বিউটি মিস্ত্রি জাল টাকার নোট লেনদেনের এঘটনা ঘটে বলে থানা পুলিশ সূত্রে জানাগেছে।জানাগেছে, নৈকাঠি এলাকার পূর্বপরিচিত ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে একই এলাকার সরকারী আবাসনের জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী বিউটি পাঁচ মাস পূর্বে ১৭ হাজার টাকা ধার নেয়। ১৫ দিন পূর্বে বিউটি তার দেনার টাকা শোধ করতে এসে সবগুলো ৫শ টাকার নতুন নোট প্রদান করেন। সরল বিশ্বাসে সে টাকা রেখে দিলে পুনরায় বিউটি নতুন ৫শ টাকার নোটের ৫হাজার টাকা দিয়ে সুবর্ণার কাছ থেকে পুরাতন নোটের ৫হাজার টাকা পাল্টে নেয়।গত ৫ সেপ্টেম্বর সোমবার ঐ টাকা থেকে সুবর্ণা পাঁচশত টাকার ১টি নোট নিয়ে মালামাল কিনতে গেলে দোকানদার নোটটি জাল সন্দেহ করে সুবর্ণাকে ফিরিয়ে দেয়। তখন সে ছুটে বাড়ীতে এসে বিউটির দেয়া বাকী ২১ হাজার পাঁচশত টাকা বেড় করে সবগুলো টাকার নোটই জাল বলে নিশ্চিত হয়।পরেরদিন ৬সেপ্টেম্বর সুবর্ণা জাল নোটগুলো নিয়ে বিউটির কাছে গিয়ে সে নোটগুলো কোথায় পেয়েছে জানতে চায়। এতে বিউটি ক্ষিপ্ত হয়ে ওঠে ও সে এই নোটগুলো দেয়ার কথা অস্বীকার করে। এক পর্যায়ে সে রাজাপুর থানায় এসে সুবর্ণার নামে জাল টাকা দিয়ে তাকে ফাঁসানো উল্টো অভিযোগ দেয়।সুবর্ণাও রাজাপুর থানায় বিউটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলে পুলিশ উভয় অভিযোগ প্রাথমিক তদন্তে করে। এসময় স্থানীয়রা জানায় বিউটি এর আগেও ইসলামি ব্যাংকে ঋণ পরিশোধ করতে জাল টাকার প্রদান করে ধরা পরেছিল।এরপর জিজ্ঞাসাবাদে বিউটি জানায়, ঐ টাকা গুলো সে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ হিসাবে এনেছে। এ বিষয়ে পুলিশ রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদারের কাছে জানতে চাইলে সে বলেন, আমরা ব্যাংকে চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ অর্থ দেই, কোন নগদ টাকা দেইনা।এ ব্যাপারে রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ মোস্তফা জানান, দুজনকেই থানা হেফাজতে রেখে প্রাথমিক তদন্তের পর সূর্বনা হালদারকে ছেড়ে দেয়া হয়। এরপর সূর্বনা হালদার বাদী হয়ে বিউটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে তাকে উক্ত মামলায় আদালতে চালান দেয়া হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »