শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রায়েরবাজারে বাসায় নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ
প্রকাশ: ১৩ জুলাই, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রায়েরবাজারে বাসায় নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ

রাজধানীর রায়েরবাজার এলাকার বাসায় সাংবাদিক সোহানা পারভীন তুলির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্টদের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তুলি সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে জ্যেষ্ঠ সহ-সম্পাদক ছিলেন। দুই বছর আগে সেই চাকরি ছাড়েন তিনি। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ ও আমাদের সময়েও কাজ করেন।

হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান সমকালকে বলেন, রায়েরবাজারের শেরেবাংলা রোডের ২৯৯/৫ নম্বর ভবনের দোতলায় থাকতেন সোহানা পারভীন। অদূরে এক মেসে থাকেন তার ছোট ভাই মোহাইমিনুল ইসলাম। তিনি মাঝে মধ্যে বোনের সঙ্গে থাকতেন। আজ বোনের কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। তবে পুলিশ পৌঁছার আগেই তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহানার ঝুলন্ত নিথর দেহ পাওয়া যায়।

ওসি বলেন, সোহানা পারভীন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও এখনও এর কারণ জানা যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »