মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রিটার্ন জমার সময় এক মাস বাড়ছে
প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২, ২:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রিটার্ন জমার সময় এক মাস বাড়ছে

বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হচ্ছে। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আয়কর আইনজীবীদের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও মঙ্গলবার সময় বাড়াতে এনবিআরকে চিঠি দিয়েছে।

এফবিসিসিআই’র চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবা খাত বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে।
আর্থিকভাবে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না বিধায় রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো প্রয়োজন।

প্রতিবছরের ৩০ নভেম্বর রিটার্ন জমার শেষ দিন, এ দিনটি আয়কর দিবস হিসাবে পালন করে এনবিআর। বারবার রিটার্ন জমার সময় বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ২০১৬ সালে আয়কর দিবসে রিটার্ন দাখিলের শেষ দিন নির্দিষ্ট করা হয়। এ নিয়ে সে বছরই সংসদে আইন পাশ হয়।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা, সরল সুদ ও বিলম্ব সুদ আরোপের বিধান রয়েছে। ১২৪ ধারায় বলা আছে, করদাতা যদি কোনো কারণ ছাড়াই নির্দিষ্ট সময়ে রিটার্ন দাখিল না করেন, আবার এজন্য অনুমোদনও না নেন, সেজন্য তার পূর্ববর্তী বছর প্রদেয় করের ১০ শতাংশ বা ১ হাজার টাকার মধ্যে যেটি বড় অঙ্ক, ওই পরিমাণ অর্থ জরিমানা হবে। সেই সঙ্গে যত দিন দেরি হবে, প্রতিদিনের জন্য ৫০ টাকা জরিমানা আদায়ের বিধান রয়েছে।

এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরে করদাতাদের সুবিধার্থে কর সেবা মাস পালন করা হচ্ছে। প্রতিটি কর অঞ্চলের নিচে তাঁবু টানিয়ে করদাতাদের রিটার্ন সংগ্রহ করা হচ্ছে। এজন্য রিটার্ন ফরম, চালান স্লিপ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। কর সেবা মাসে ২০ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, রিটার্ন জমার সময় বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »