বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রেস্টুরেন্টের বিল ছেলেরাই বেশি দেয় কেন?
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রেস্টুরেন্টের বিল ছেলেরাই বেশি দেয় কেন?

সামাজিক এবং প্রাকৃতিকভাবে ছেলেদের স্বভাবে কর্তৃত্ব দেওয়ার কিছু বৈশিষ্ট্য থাকে। সেই চর্চাই তারা সব জায়গায় ধরে রাখতে চায়। দুজনে খেতে গিয়ে প্রেমিকা বিল দেবে, এতে তাদের কর্তৃত্ব বজায় রাখা কঠিন হতে পারে বলে মনে হতে পারে। তাই নিজের আয় থাকুক বা না থাকুক, তারা চায় না যে প্রেমিকা বিল দিক। তবে কিছু ছেলে থাকে যারা মেয়েদের টাকা খরচ করতে পছন্দ করে, তারা যে খুব উদারমনা এমনটাও নয়। আসলে তারা কঞ্জুস প্রকৃতির বলে অন্যের টাকায় খেতে ভালোবাসে, হোক সে ছেলে কিংবা মেয়ে।

আরও পড়ুন : সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

 

Dhaka Post

মেয়েদের কম আত্মনির্ভরশীলতা

মেয়েরা বিল কম দেওয়ার আরেকটি বড় কারণ হতে পারে তাদের আত্মনির্ভরশীলতা না থাকা বা কম থাকা। এই আত্মনির্ভরশীলতা যে শুধু উপার্জন করলেই সৃষ্টি হয়, তা কিন্তু নয়। অনেক চাকুরিজীবী বা ব্যবসায়ী মেয়েও বিল দেওয়ার জন্য ওয়ালেট বের করতে অভ্যস্ত নয়। আসলে এই সাহসই তাদের মনে থাকে না। আর এই সাহস না থাকাই হলো আত্মনির্ভরশীলতার অভাব। তারা ধরেই নেয় যে, সঙ্গী ছেলেটি বিল দিতে বাধ্য, তারা নয়।

 

প্রচলিত ধারণা

ছেলেরাই কেন বিল দেবে, এর আরেকটি কারণ হলো প্রচলিত ধারণা। মেয়েরা বড় হতে হতে এমনটা দেখে, ছেলেরাও এমনটাই দেখে বড় হয়। যে কারণে তাদের দুজনের মনেই এই ধারণা জন্মায় যে, এমনটাই হতে হবে। আর সেই ধারণার কারণেই ছেলেরা বিল দিয়ে যায়, মেয়েরা তা স্বাভাবিক হিসেবেই দেখে।

Dhaka Post

ইগো ধরে রাখা

ছেলেরা মনে করে, প্রেমিকার টাকায় বিল দিলে সেটি তার ইগো নষ্ট করতে পারে। মেয়েরা মনে করে, একজন সুন্দরী নারী ছেলেটিকে সঙ্গ দিচ্ছে এই কি যথেষ্ট নয়? এর সঙ্গে বাড়তি খরচ হিসেবে বিল গুনতে হলে সেটি তারা নিজের অযোগ্যতা বলে মনে করে। তার বান্ধবীদের প্রেমিকও হয়তো একইভাবে বিল দিয়ে থাকে। তারা এমনটাই দেখে এবং শিখে অভ্যস্ত, এর থেকে বাইরে বের হতে পারে না।

 

এবং অন্যান্য

হতে পারে নিজেকে প্রমাণের চেষ্টা, নিজের ভালোবাসা কতটা খাঁটি তা জানানোর চেষ্টা, হতে পারে আরও নানা কারণ। তবে দুজন মানুষ যখন সম্পর্কে জড়ায়, তাদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার হওয়া উচিত। পরস্পরের সামর্থ্য বুঝে তবেই প্রত্যাশা করা উচিত। শুধু অর্থ উপার্জনই নয়, মানসিক সামর্থ্যও অনেক বড় বিষয়। যারা এভাবে পরস্পরের জন্য ভাবে, তাদের সম্পর্ক সহজে নষ্ট হয় না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »