বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২, ১০:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স

পিরোজপুর ,২৯ অক্টোবর ২০২২,
পিরোজপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক কাম সিভিল সার্জনের দপ্তর থেকে কয়েক দফায় চিঠি চালাচালির পরও ভারত সরকারের উপহার দেওয়া কোটি টাকা মূল্যের নতুন লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্সটি কোনো কাজেই লাগানো হচ্ছে না। 

করোনাকালে অন্যান্য জেলার মতো পিরোজপুর জেলা হাসপাতালকেও একটি নতুন অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয় এ বছরের ১২ মে। কিন্তু সেটি পাওয়ার প্রায় সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও অ্যাম্বুলেন্সটি করোনায় আক্রান্ত রোগীদের কোনো কাজে না আসায় হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন অত্র জেলার সেবাগ্রহী লাখো মানুষ।
 
খোঁজ নিয়ে জানা যায়, জেলার মুমূর্ষু অনেক রোগীকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে ঢাকাসহ বরিশাল ও খুলনায় যেতে হয়। জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক এক সভায় উপহারের এই লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্সটি দ্রুত রোগীদের কল্যাণে কাজে আসে সে বিষয়ে যথাযথ এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার ওপর সিদ্ধান্ত হয়। 

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন এ বিষয় বলেন, এ বছরের ১২ মে ভারত সরকারের উপহার দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি কেন্দ্রীয় ওষুধাগার থেকে পাওয়ার পর কেন্দ্রীয় কর্তৃপক্ষকে বারবার অ্যাম্বুলেন্সটি ‘ইনস্টল’ করে দেওয়ার জন্য পত্র দেওয়া হয়। কিন্তু ওষুধ কর্তৃপক্ষ ‘ইনস্টল’ করে না দেওয়ায় অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছেনা বলেও জানান তিনি। 

এদিকে অত্যাধুনিক ও কোটি টাকা মূল্যের এই অ্যাম্বুলেন্সটি রাখার জন্য জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনো গ্যারেজ নির্মাণ না করায় প্রতিনিয়ত রোদ বৃষ্টি ও ঝড়ের মধ্যে খোলা আকাশের নীচে অযত্ন অবহেলায় পড়ে থাকায় এটি নষ্ট হয়ে যাচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »