শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


লিটন বাশার’র বিকল্প হতে পারেনি কেউ : দালাল আর পাচাটাদের আজ রমরমা
প্রকাশ: ২৭ জুন, ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লিটন বাশার’র বিকল্প হতে পারেনি কেউ : দালাল আর পাচাটাদের আজ রমরমা

মামুনুর রশীদ নোমানী : সাংবাদিক লিটন বাশার। ছিলেন একজন সাহসী সাংবাদিক। সাংবাদিকদের নেতা। সাংবাদিকদের কল্যানে কাজ করে গেছেন মুত্যুর আগ পর্যন্ত। শত বাঁধা আর বিপত্তি উপেক্ষা করে চলেছেন। তার সাথে পরিচয় ভোলায় বসে। ভোলায় বরিশালের স্থানীয় একটি পত্রিকার ব্যুরো প্রধান ছিলেন। ভোলা থেকে ঢাকায়। ঢাকা থেকে বরিশালে। বরিশালে আসার পরে প্রায়ই তার কাছে যেতাম। সাংবাদিকতার কলা কৌশল শিখতাম। আমার নাম নোমানী হলেও তিনি ডাকতেন নুমান নামে। সাংবাদিকতায় তার হাতে খড়ি দৈনিক শাহনামা থেকে। আমি শাহনামায় কর্মরত তাই আলাপ আলোচনা হতো খোলা প্রানে। তার থেকে নিউজ নিয়ে শাহনামায় দিতাম। শাহনামার তৎকালীন বার্তা সম্পাদক ওয়াজেদ আলী খান গুরু। নিউজ দেখে বলতো এতো লিটন বাশারের লেখা নিউজ। এডিট করে দিতেন গুরু। ২০০৮ সাল। একটি সংবাদ আমাকে লিটন বাশার ভাই দিয়ে বলে নুমান কাল শাহনামায় ছাপিয়ে দিও। তার কথা মত ছাপিয়ে দিলাম। সে নিউজটি একই দিন ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল ভিন্ন শিরোনামে। শাহনামায় ও ইত্তেফাকে শিরোনামের মুল বিষয় ছিল জেলা প্রশাসনে গন পদোন্নতি ও বদলী। নিউজ প্রকাশের পরে ডিজিএফ আই ও RAB অফিস থেকে ডাক এলো। গেলাম। হাজারো প্রশ্ন। উত্তর একটাই দিয়েছি যে এই সংবাদটি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে নিন এই ইত্তেফাকের কপি। ডিজিএফ আই ও RAB অফিসে লিটন বাশার কল দিয়ে বলে দিলো এ সংবাদ আমি করেছি নুমান নির্দোষ। যদি কিছু করেন আমাকে করেন। সাথে সাথে রক্ষা পেলাম। সে এক দীর্ঘ ইতিহাস। এভাবে বিপদে আপদে আমিসহ সকল নিপিড়িত নির্যাতিত সাংবাদিকদের পরম বন্ধু ছিলেন লিটন বাশার। উপরোল্লিখিত ঘটনারমত শত ঘটনা রয়েছে। সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন লিটন বাশার। আজ বরিশালে শত শত সাংবাদিক। লিটন বাশারের বিকল্প কেউ হতে পারেনি। কারন অনেক তার মধ্য অন্যতম কারন বর্তমানে দালাল আর পা চাটা সাংবাদিকদের সংখ্যা বেশী। এসব দালালরা সহায় সম্পদ বাড়াতে ব্যস্ত। বরিশালে সাংবাদিকদের নেতৃত্ব দিবে এমন একজন লিটন বাশারের আজ বড় প্রয়োজন। আজ সকলে পিঠ বাঁচিয়ে চলে পদলেহনই যেন তাদের বড় কর্ম। কথিত সাংবাদিক নেতাদের অভাব নেই। এসব নেতা দেখলে লজ্জা লাগে। ইচ্ছে করে থুথু ফেলি ওদের গায়ে। লিটন বাশার কেন জনপ্রিয় হয়েছিল কারন তিনি ছিলেন আপোষহীন সাংবাদিক নেতা। ছিলেন সাংবাদিকদের বন্ধু। লিটন বাশার যাদের নেতা বানানোর চেষ্টা করেছিলেন সেসব সাংবাদিকরা আজ লিটন বাশারকে ভুলে গিয়ে স্বার্থহাসিলে ব্যস্ত। লিটন বাশার একজনই হয়। তার বিকল্প হতে পারেনি কেউ। বরিশালে বর্তমানে সাহসি সাংবাদিক আর সাংবাদিক নেতা নেই। যা আছে তারা সাংবাদিক নেতা নয়।তারা দালালীতে ব্যস্ত। ব্যস্ত সাংবাদিকদের ক্ষতিকরার ষড়যন্ত্র নিয়ে।২০১৭ সালে আজকের এই দিনে লিটন বাশার ইন্তেকাল করেন। তার রুহের মাগফিরাত কামনা করি। লিটন বাশার বেচেঁ থাকবেন হাজারো সাংবাদিকদের হৃদয়ে। লিটন বাশার জন্ম হোক এই বরিশালে সাংবাদিকদের মধ্য থেকে যিনি হবেন একজন সাহসী সাংবাদিক নেকা এমন প্রত্যাশা আমাদের।

মামুনুর রশীদ নোমানী,
সাংবাদিক,
২৭ জুন’২১, বরিশাল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »