শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শটগান হাতে আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি শনাক্ত
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শটগান হাতে আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি শনাক্ত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষ চলাকালে শটগান হাতে আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল (বুধবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছুড়তে দেখা যায় তাকে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দাপ্রধান (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবিপ্রধান বলেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ছাত্রলীগ কর্মী বলে গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করার কাজ চলছে। এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হবে।

গতকাল (বুধবার) বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে দলটির নেতাকর্মীদের জমায়েত হওয়ায় পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ফেসবুক ব্যবহারকারী অনেকে আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ব্যক্তিকে ছাত্রলীগের বলে দাবি করেন। এরপর তার পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়। তবে সংঘর্ষের পরদিনই পুলিশ জানাল, শটগান হাতে ভাইরাল হওয়া ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তিনি পল্টন মডেল থানায় অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

আনসারের নির্ধারিত পোশাক না পরে সিভিল পোশাকে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? আমিও তো সিভিল পোশাকে দায়িত্ব পালন করি। জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো সময় যেকোনো ধরনের পোশাক পরে দায়িত্ব পালন করতে পারেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »