মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শরতের কাশফুলে সেজেছে চরাঞ্চল
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২, ১:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শরতের কাশফুলে সেজেছে চরাঞ্চল

গোলাম মাহবুব, চিলমারী (কুড়িগ্রাম)

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুই প্রকৃতিতে যেন ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে। এদের মধ্যে একটি হচ্ছে শরৎ ঋতু বা শরৎকাল। প্রকৃতিতে যখন এ শরৎ ঋতু বা শরৎকাল আসে তখন কাশফুলই জানিয়ে দেয় এ ঋতুর আগমনী বার্তা।

কুড়িগ্রামের চিলমারীতে চরাঞ্চলসমূহ সেই শরতের শুভ্র কাশফুলে সেজেছে। বৈচিত্র্যময় প্রকৃতিতে শরতের কাশফুল দেখে যে কারোরই চোখ ও মন জুড়িয়ে যাবে। প্রকৃতির এই রূপকে দেখতে তাই প্রকৃতি প্রেমীদের ঢল দেখা দিয়েছে চিলমারীর চরাঞ্চলের কাশবনে।

ছয় ইউনিয়নের চিলমারী উপজেলার তিনটি ইউনিয়নই ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত। ইউনিয়ন তিনটি হচ্ছে চিলমারী ইউনিয়ন, নয়ারহাট ইউনিয়ন ও অষ্টমীরচর ইউনিয়ন। ইউনিয়ন তিনটিতে সবসময় চলে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গা-গড়ার খেলা। এভাবে জেগে উঠা অসংখ্য ধু-ধু বালুচর রয়েছে এই অঞ্চলসমূহে। আর ওই বালুচরগুলিতেই যেন শরতে কাশফুলের পশরা মেলেছে কাশবনে।

চরাঞ্চলের কৃষকরা এ কাশবন নিয়ে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখছে। আর প্রকৃতি প্রেমিরা ছুটছে অপার সৌন্দর্য উপভোগ করতে। প্রতিদিন প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠছে চিলমারীর চরাঞ্চলগুলো। এখানকার চরাঞ্চলসমূহ চলাচলের ক্ষেত্রে দুর্গম হওয়া সত্বেও বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে শুভ্র সাদা এই কাশফুলের অপার সৌন্দর্য উপভোগ করতে।

কাশফুল বাতাসে দোল খাওয়ার দৃশ্য যে কেউ অপলক দৃষ্টিতে চেয়ে থাকবে। ধু-ধু চরাঞ্চল হওয়ায় কাশফুলের সঙ্গে শোভা বৃদ্ধি করে থাকে কখনো আকাশের কালো মেঘ আবার কখনো সাদা মেঘ। তাই এ সময়ে মেঘ-পানি আর শুভ্র কাশফুলের খেলা দেখতে প্রতিনিয়ত নানা বয়সের প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন ব্রহ্মপুত্রের বুকে।

নয়ারহাট ইউনিয়নের কৃষক মাহফুজার রহমান বলেন, চরে এক বিঘা জমিতে প্রায় ১৬শ থেকে দু’হাজার কাশিয়ার আটি হয়। কাশিয়া কেটে আটি বেঁধে ১০-১২টাকা করে বিক্রি হয়। এই কাশ বিক্রি করে গড়ে প্রতি বিঘা জমি থেকে ১০-১৫ হাজার টাকা আসে। সাধারণত কার্তিক মাসে চরাঞ্চলসমূহে অভাব দেখা দেয়। এসময় কাশিয়া বিক্রি করে যে টাকা আসে তাতে কার্তিক মাসের অভাব পার হয়ে যায় এখানকার মানুষের।

শুক্রবার বিকালে জোড়গাছ বাজারের পার্শ্ববর্তী কাশবনের কাশফুলের শুভ্র সৌন্দর্য দেখতে আসা প্রকৃতিপ্রেমী আলমগীর হোসাইন, শান্ত বাবু, মুশফিকুর হাসান মাহি, বায়জিদ হাসান বাপ্পি, সাগর সরকার বিধান, জীবন কুমার, আকাশ, সৌরভ সরকারসহ অনেকে বলেন, আমরা প্রায়ই নৌকা ভাড়া করে বিভিন্ন চরে কাশফুল দেখতে আসি। উপজেলা শহর থেকে সকালে কাশফুল দেখতে আসলে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তা মনেই থাকে না।

এ সময় রংপুর থেকে আসা তন্ময় সরকার জানান, তিনি চিলমারীর কাশফুলের কথা শুনে রংপুর থেকে ছুটে এসেছেন কাশফুল দেখতে। শুভ্র এই ফুলের সৌন্দর্য তাকে বিমোহিত করেছে বলে জানান তিনি।

শুভ্র ফুলের সৌন্দর্য দেখতে আসা প্রকৃতিপ্রেমীরা জানান, সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে চিলমারীর এই চরাঞ্চলে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »