শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহীনবাগের ঘটনা নিয়ে যা জানাল মার্কিন দূতাবাস
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ৯:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাহীনবাগের ঘটনা নিয়ে যা জানাল মার্কিন দূতাবাস

 

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানীর শাহীনবাগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস। 

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রিডেনর রোববার গণমাধ্যমে এই বিবৃতি পাঠান। 

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গত ১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ত্যাগ করতে হয়েছিল। অনুষ্ঠানটিতে প্রতিবাদকারীরা হস্তক্ষেপ করেছিল। ভবনের ভেতরে যেখানে রাষ্ট্রদূত অব্স্থান করছিলেন সেখানে তারা ঢোকার চেষ্টা করে। অন্য প্রতিবাদকারীরা রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরেছিল। 

দূতাবাস বিষয়টি ঢাকায় বাংলাদেশ সরকার এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে এবং নিয়মিত বিভিন্ন সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করে থাকে।

বিগত কয়েক বছরে ‘মায়ের কান্না’ নামক সংগঠনের কাছ থেকে দূতাবাসে কোনোরকম যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেছে মার্কিন দূতাবাস। 

রাষ্ট্রদূত হাস গত ১৪ ডিসেম্বর সকালে ‘মায়ের ডাক’ নামক সংগঠনের আয়োজনে ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘নিরাপত্তা উদ্বেগের কারণে’ তিনি তড়িঘড়ি সাক্ষাৎ শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ওই দিন বিকেলে তিনি জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ‘নিরাপত্তাজনিত অনিশ্চয়তার’ কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমানবাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয় ‘মায়ের কান্না’ সংগঠন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »