সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শুটিংয়ে আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে :মডেল-অভিনেত্রী মারিয়া মিম
প্রকাশ: ১২ আগস্ট, ২০২২, ৬:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শুটিংয়ে আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে :মডেল-অভিনেত্রী মারিয়া মিম

শুটিং সেটে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী মারিয়া মিম। একটি নাটকের সেটে এমন ঘটনার মুখোমুখি সম্মুখীন হয়েছেন তিনি। মিমের আরেক পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। বিষয়টি নিয়ে সম্প্রতি মিম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে মিম লিখেন, অনেকেই বলে তুমি কেন নাটকে নিয়মিত না, নিয়মিত কাজ করো ভালো করবে।

এখন আমি কিছু কথা বলি, আমি নাটকে নিয়মিত কাজ করা শুরু করেছিলাম এবং ভালোই করছিলাম। সব ঠিকঠাকই ছিল, আরো অনেক কাজ করতে পারতাম। কিন্তু আমার মনটা ভেঙে যায়। একটা নাটকের শুটিংয়ে আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। আমার সহশিল্পীর ডাকে সাড়া দিয়েছিলাম না; যার কারণে শুটিংয়ের সময়ে আমাকে সাপোর্ট করছিল না। শুটিং শেষে বাসায় চলে আসব কিন্তু আসতে দেবে না।

সারাদিন শুটিং করে এসব সেক্সুয়াল হ্যারাসমেন্টে খুবই কষ্ট পেয়েছিলাম। এ ঘটনার পর বিষণ্নতায় ভোগেন মিম। তা উল্লেখ করে মিম বলেন, আমার ভাইকে আগেই কল দিয়ে জানিয়েছিলাম, তাড়াতাড়ি আসো এবং একের পর এক কল দিতে থাকো। সেদিন এভাবেই বেঁচে গিয়েছিলাম। সেদিনের ঘটনার পর ২-৩ মাস বিষণ্নতায় ভুগেছি; কোনো ধরনের শুটিং করিনি।তবে কোন পরিচালকের শুটিং সেটে, কোন অভিনেতা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা জানাননি মিম।

 

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম বিয়ে করেন অভিনেতা সিদ্দিককে। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। তবে ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে পুত্রকে নিয়ে আলাদা থাকছেন মিম।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »