● ●


‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১২: ৫৫

‘ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরে জীবনবাজি রেখে মাঠে নামবে’—এমন দুটি মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এসব মেসেজের সূত্র ধরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

মামলার এজাহারে ওই দুটি মেসেজের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি-অপারেশনস) সফিজুল ইসলাম। তার ভাষ্য, মেসেজ দুটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের পরিকল্পনা এবং ডিসেম্বরে জীবনবাজি রেখে মাঠে নামার কথা বলা হয়েছে।

গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। পরে সিএমপির বিশেষ সাড়া প্রদান ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার ওসি মোজ্জামেল হক বলেন, গতকাল রাতে মামলাটি করা হয়েছে। মামলার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে তাঁদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও অভিযোগ উঠেছে।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »