শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব সূচকে এগিয়ে গেছে: এমপি নাবিল
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২২, ২:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব সূচকে এগিয়ে গেছে: এমপি নাবিল

যশোর ব্যুরো : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তার নেতৃত্বে সব সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। আমাদের মাথাপিছু আয় বর্তমানে ভারত-পাকিস্তানের চেয়েও বেশি।।’
শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে যশোরের বেজপাড়ার নিউ গয়ারাম রোডে জাতীয় শোক দিবসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ যে এগিয়ে চলেছে, তা সর্বজন স্বীকৃত। গত দুই বছর করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন। দেশের প্রাপ্তবয়স্ক ৭০ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বেড়েছে। এর ফলে দেশের মানুষ কিছুটা কষ্ট পাচ্ছে। তবে সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এসব সমস্যা কমে আসবে।’
এমপি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যশোরের ছয়টি আসনেই নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হবে।’


কাজী নাবিল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে তৎকালীন সামরিক জান্তার, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশকে নব্য পাকিস্তানে পরিণত করে। তখন রেডিও-টেলিভিশনে মুক্তিযুদ্ধের ইতিহাস হয় খ-িত-বিকৃত। সব জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে তারা। পাকিস্তান যে আমাদের শত্রু ছিল, সেই কথাটাও রেডিও-টেলিভিশনে বলা হতো না। এরপর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার প্রতিষ্ঠা করেন প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। ২০০১ সালে আন্তর্জাতিক চক্রান্তে তিনি ক্ষমতা থেকে চলে যান। ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত ১৩ বছর ক্ষমতায় আছেন পর পর তিন মেয়াদে। তিনি মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন।’
জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, কাজী আব্দুস সবুর হেলাল ফারুক আহমেদ কচি, সুখেন মজুমদার, রবি সিদ্দিকী, কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যুবলীগ নেতা মঈন উদ্দীন মিঠু প্রমুখ।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »