সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
প্রকাশ: ২৭ জুন, ২০২০, ৪:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরো দু’জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।এ নিয়ে শুক্রবার (২৬ জুন) দুপুর ২টার পর থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টার ব্যবধানে ৫ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের উজিরপুর উপজেলার রত্নপুর এলাকার ইউনুস হাওলাদার (৫০) মৃত্যুবরণ করেন। এর আগে তিনি রাত সাড়ে ৯ টার দিকে এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন।এর আগে রাত সোয়া ৯টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫) মৃত্যুবরণ করেন। তিনি শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।এছাড়া শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপড়ান সড়কের নূর মিয়ার ছেলে খাইরুল বাশার (৪৫) মৃত্যুবরণ করেন। এরআগে ২৩ জুন সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।অপরদিকে ২৩ জুন দুপুর ২টা ১০ মিনিটে বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুর এলাকার আ. রশিদ (৮০) করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।এদিকে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ভাটিখানা এলাকার নিবাসী শাহনেওয়াজ (৬৩) মৃত্যুবরণ করেন। এরআগে দুপুর একটায় তিনি করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।করোনার বর্তমান পরিস্থিতে শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৬ জন করোনা পজিটিভ ছিলেন।
এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গেলো ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৮ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৫৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ২০ জন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »