সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শেবাচিমে ভর্তি জটিল রোগে আক্রান্ত শিশু আব্দুল্লাহ
প্রকাশ: ১ আগস্ট, ২০২০, ২:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শেবাচিমে ভর্তি জটিল রোগে আক্রান্ত শিশু আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বানারীপাড়ায় জটিল কিডনি ও লিভার রোগে আক্রান্ত ৮ বছরের সেই শিশু আব্দুল্লাহর হ অবস্থার অবনতি হয়েছে। ২৯ জুলাই বুধবার সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি বিভাগে ভর্তি করা হয়েছে। তার পিতা খলিল খান জানান, আব্দুল্লাহর প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন।এদিকে বিভিন্ন পত্রিকায় ‘শিশু আব্দুল্লাহর দু’চোখে বাঁচার করুণ আকুতি, প্রতিজন এক টাকা করে দিলে বেঁচে যেতে পারে তার প্রাণ’ শিরোনামে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে মানবিক পোস্ট দেওয়া হলে কয়েকজন সহৃদয় ব্যক্তি তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের দেওয়া ৭ হাজার টাকায় বর্তমানে আব্দুল্লাহর চিকিৎসা চলছে। যা তার উন্নত চিকিৎসার জন্য অপ্রতুল। তাকে বাঁচাতে কয়েক লাখ টাকার প্রয়োজন। সবাই একটু মানবিক দৃষ্টিকোণে সহায়তার হাত বাড়িয়ে দিলে এ শিশুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।প্রাণপ্রিয় ছেলেকে বাঁচাতে তার হতদরিদ্র পিতা-মাতা মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ-বিদেশের হৃদয়বান বিত্তবশালীদের কাছে আর্থিক সহায়তার জন্য করুণ আকুতি জানিয়েছেন। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর মো. খলিল খান ০১৭৭৭০২১০০৫।প্রসঙ্গত, বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে তার হাত-পা ও পেট সহ সারা শরীরে পানি জমে সুচিকিৎসার অভাবে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
গুরুতর অসুস্থ শিশু পুত্রকে নিয়ে তার হতদরিদ্র বাবা-মায়ের দু’চোখে কেবলই অমানিশার ঘোর অন্ধকার। উপজেলার লবনসাড়া গ্রামের দিন মজুর খলিল খানের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ (৮) গত ৭ মাস পূর্বে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বরিশালে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনি ও লিভারে জটিল সমস্যা ধরা পড়ে। তাকে ঢাকায় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সুচিকিৎসা করালে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার হতদরিদ্র দিনমজুর পিতার পক্ষে সেই ব্যয়ভার বহন করে ছেলের উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »