শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার মামলায় অষ্টম শ্রেণীর ছাত্র গ্রেফতার
প্রকাশ: ১৭ মে, ২০২০, ৮:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার মামলায় অষ্টম শ্রেণীর ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরের নাজিরপুরে ধর্ষনের চেষ্টার মামলায় মোঃ আনিস শেখ (১৫) নামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই স্কুল ছাত্র উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের রব শেখের পুত্র ও স্থানীয় হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বরিবার (১৭ মে) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।থানা পুলিশ, মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্র গত শুক্রবার রাতে একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টায় তার জামা-কাপড় ছিড়ে ফেলে। এ সময় ওই ছাত্রীর ডাক-চিৎকারে তার মা এগিয়ে এলে ওই স্কুল ছাত্র দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার (১৭ মে) সকালে স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওই স্কুল ছাত্রীর পিতা জানান, তিনি (পিতা) শ্বশুড় বাড়িতে বেড়াতে যান এবং গত শুক্রবার (১৫মে) রাতে তার স্ত্রী পাশের ঘরে এশার নামাজ পড়তে যান। এ সময় তার কন্যা তাদের ঘরে পিছনের রুমে ঘুমে ছিলো। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে ওই স্কুল ছাত্র ঘরে ঢুকে তার কন্যাকে ধর্ষনের চেষ্টা করে ও তার গায়ের জামা-কাপড় ছিড়ে ফেলে। এ সময় তার কন্যা চিৎকারে তার মা (স্ত্রী) এগিয়ে আসলে স্কুল ছাত্র পালিয়ে যায়। ওই রাতে বিষয়টি স্কুল ছাত্রীর মা স্থানীয় গ্রাম পুলিশ লতিফ দফাদারকে জানালে তিনি স্কুল ছাত্রকে ডেকে এনে ১০টি জুতার পিটুনি ও ৫ হাজার টাকা জরিমানা করেন। এ বিচারে স্কুল ছাত্রীর পিতা সন্তোষ প্রকাশ না করে রবিবার (১৭মে) সকালে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশের অফিসার-ইন-চার্জ মোঃ মুনিরুল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রীর পিতার দেয়া অভিযোগের পর ধর্ষনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »