সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সমাজের প্রতিটি নারীর আজ একই পরিস্থিতি -নাদিয়া আহমেদ
প্রকাশ: ১৫ জুন, ২০২১, ৪:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সমাজের প্রতিটি নারীর আজ একই পরিস্থিতি -নাদিয়া আহমেদ

এন আই বুলবুল :

আমাদের সমাজে মেয়েদের নানা ভাবে হেনস্তা হতে হয়। বিশেষ করে যেসব কর্মজীবি নারী রাত করে বাসায় ফেরে তাদের নিয়ে কটুক্তির শেষ নেই। এছাড়া শোবিজের নারীদের নিয়ে এক শ্রেণির মানুষ  সারাদিনই সমালোচনা করবে। চিত্রনায়িকা পরীমনির সাথে ঘটে  যাওয়া ধর্ষণ ও হত্যা চেস্টার বিষয়টি নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। এ প্রসঙ্গে তিনি আরো বলেন,  মিডিয়ায় কাজ করতে গিয়ে শুধু পরীমনিরই এমন অবস্থা হচ্ছে না। সব সেক্টরেই হচ্ছে। সমাজের প্রতিটি নারীর আজ একই পরিস্থিতি। নারীর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে না পারলে এই ভয়াবহতা বাড়তে থাকবে।

পরীমনি নির্যাতনের ঘটনার সুস্থ বিচার হোক এটাই  চাই। এদিকে এই অভিনেত্রী এখন আসছে কোরবানির ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে জুয়েল হাসানের সাত পর্বের একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন তিনি। ঈদের বিশেষ নাটকের বাইরে অভিনেত্রী ধারাবাহিক নাটকে ব্যস্ত বলেও জানান। নাগরিক টিভিতে তার ‘বউ বিরোধ’ ও ‘কর্পোরেট ভালোবাসা’, বাংলাভিশনে ‘বিদেশি গ্রাম’, দেশ টিভিতে ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ধারাবাহিকগুলো প্রচার হচ্ছে। প্রচারের অপেক্ষায় আছে আল হাজেনের ‘মধুমতি’, এস এম শাহিনের ‘মধুপুর’ ও আরটিভির ‘গোলমাল’ ধারাবাহিক। ব্যস্ততা তো তাহলে অনেক? নাদিয়া বলেন, হ্যাঁ। ধারাবাহিক গুলোর শুটিং নিয়মিত হচ্ছে। আর ঈদের নাটকের কাজও করছি। এই টানা ব্যস্ততা আসলে ঈদ পর্যন্ত চলবে। এদিকে টেলিভিশন ও ইউটিউবের পাশাপাশি বিনোদনের অন্যতম মাধ্যম এখন ওটিটি প্ল্যাটফর্ম। এই মাধ্যমকে নাদিয়া কিভাবে দেখছেন? তিনি বলেন, সময়ের সঙ্গে আমাদের এগিয়ে যাওয়া উচিত। ওটিটি সারাবিশ্বে এখন জনপ্রিয়। আমাদের দেশেও এটি জায়গা করে নিচ্ছে। তবে আমি মনে করি এর সঠিক ব্যবহার প্রয়োজন। ওটিটির জন্য কোনো কাজ করছেন? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’র জন্য একটি কাজ করেছি। এই মাধ্যমে আমার কাজ করার ইচ্ছে আছে। এমন কিছু গল্প ও চরিত্রে কাজ করতে চাই, যেগুলোতে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »