শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সমাবেশস্থল ছাপিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে নেতাকর্মীরা
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সমাবেশস্থল ছাপিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে নেতাকর্মীরা

সমাবেশস্থল ছাপিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে নেতাকর্মীরা
সংগৃহীত ছবি

রাত পোহালেই রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশস্থলে তাই ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হাজির হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবারের (১০ ডিসেম্বর) সমাবেশকে ঘিরে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল থেকেই সেখানে সমবেত হতে শুরু করে তারা।

সমাবেশস্থল মূলত রাত ৯টার দিকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপরে সমাবেশস্থলে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তা ও এলাকায় অবস্থান নিতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাঠের চারপাশের রাস্তায়ও নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। মাঠের পাশে ধলপুর কমিউনিটি সেন্টারের সামনেও বেশকিছু মানুষকে জমায়েত হয়েছেন। এছাড়া আশপাশের কয়েকটি এলাকায় বিএনপি নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সমবেশস্থলের ছোট ছোট গ্রুপ করে কেউ আড্ডা দিচ্ছে, কেউ স্লোগান দিচ্ছে, কেউ বা নিতান্তই মনোযোগ দিয়ে স্লোগান শুনছে। কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দেখা গেছে মাঠের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে কর্মীদের উৎসাহ দিতে। স্থানীয় কয়েকজন নেতাকে দেখা গেছে স্লোগান দিতে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »