রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারি জমি দখল করে ভূমিহীনদের পথ বন্ধ করলেন জামায়াত নেতা কামরুল!
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ৩:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারি জমি দখল করে ভূমিহীনদের পথ বন্ধ করলেন জামায়াত নেতা কামরুল!

বিডি ২৪ নিউজ অনলাইন: নাটোরের বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি চকপাড়া এলাকায় সরকারি ভিপি জমি দখল করে ভূমিহীন পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে। পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার কয়েকটি ভূমিহীন পরিবার বিপাকে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ওই গ্রামের শিখা বেগম। শিখা বেগম ওই এলাকার ইদ্রিস আলীর স্ত্রী।

শিখা বেগম বলেন, ‘আমরা ভূমিহীন মানুষ। সরকারের ভিপি জমির একাংশে আমাদের বসবাস। এই পথ দিয়েই আমরা বাজার, স্কুল ও হাসপাতাল যাতায়াত করি। কিন্তু এখন জামায়াত নেতা কামরুল ইসলাম বেআইনিভাবে জমি দখল করে কাঁটাতার দিয়েছেন। ফলে আমরা সমস্যায় পড়েছি।

তিনি বলেন, কামরুল ইসলাম শুধু সরকারি জমি দখলই করেননি, তিনি এলাকায় ‘ফিলোন সমবায় সমিতি’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠান চালিয়ে উচ্চ সুদের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। ওই অবৈধ অর্থের জোরেই এখন তিনি সরকারি জমি নিজের নামে দাবি করছেন।

শিখা বেগম অভিযোগ করে বলেন, কামরুলের অবৈধ অনেক টাকা, তাই এলাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। আমি গরিব মানুষ, সাহস করে মুখ খুলেছি জানি না আমার কী হবে। সে সরকারি জমি দখল করছে, আবার উল্টো জামায়াতের ক্ষমতা খাটিয়ে আমাদের নামে থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছে।

ভুক্তভোগীদের দাবি, দাগ নং ১৬০২ ও ১৬০৩ নম্বর সরকারি ভিপি জমি রাষ্ট্রের মালিকানাধীন এবং ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য নির্ধারিত। কিন্তু প্রভাবশালী ওই জামায়াত নেতা অবৈধভাবে জমি ক্রয় দাবি করে সেখানে স্থায়ী প্রাচীর তুলতে উদ্যোগ নিয়েছেন। তাদের অভিযোগ, প্রাচীর তুলায় এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে শিশুরা স্কুলে যেতে পারছে না, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, ভুক্তভোগীরা বহুবার স্থানীয়ভাবে সালিস ও আলোচনার চেষ্টা করেছেন, কিন্তু কামরুল ইসলাম কোনো সমঝোতায় আসেননি। বরং তিনি তাদের হুমকি, গালাগালি ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, সরকারি জমি অবৈধভাবে বিক্রি বা দখল হয়েছে কি না তা তদন্ত করা হোক, অবিলম্বে তাদের চলাচলের পথ খুলে দেওয়া হোক এবং অভিযুক্ত জামায়াত নেতা কামরুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

আইন অনুযায়ী ‘ভিপি’ জমি রাষ্ট্রের মালিকানাধীন এবং এর মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যায় না। ‘শত্রু সম্পত্তি আইন ১৯৬৫’ ও পরবর্তী সংশোধনীগুলোর আওতায় এই ধরনের জমি বিক্রি, দখল বা দলিল করা সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, আমি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছি। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে মো. কামরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই জমির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা একেএম আফজাল হোসেন বলেন, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে। সে যেই অন্যায় করুক না কেন, আমরা তার প্রতিবাদ করব। তবে কামরুল ইসলাম বর্তমানে জামায়াতের কেউ নন বলে দাবি করেছেন দলটির নাটোর জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »