● ●


সরকারি ব্যাংকগুলোকে আর টাকা দেওয়া হবে না: অর্থমন্ত্রী
প্রকাশ: ২৫ আগস্ট, ২০১৯, ৭:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারি ব্যাংকগুলোকে আর টাকা দেওয়া হবে না: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : আ হ ম মুস্তফা কামাল । ফাইল ছবিএখন থেকে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে সরকারি কোষাগার থেকে কোনো মূলধন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে আজ রোববার রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ঘাটতি পূরণের জন্য ব্যাংকগুলোকে এত দিন টাকা দেওয়া হলেও এখন তা অতীত। তাদের আয় করতে হবে এবং দেশের মানুষকে দেখাশোনা করেই বেতন নিতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ১০ বছরে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল মূলধন ঘাটতি পূরণে সরকারি কোষাগার থেকে ১৫ হাজার কোটি টাকার মতো নিয়েছে।

সুদের হার এক অঙ্কে নামানোর বিষয়ে কয়েক দিন আগে বাংলাদেশ ব্যাংককে একটি প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী। বাজার অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংককে দিয়ে এভাবে প্রজ্ঞাপন জারি করানো যায় কি না, জানতে চাইলে মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘যায়। কারণ, বাজার অর্থনীতির বড় প্রবক্তা হলো যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা কী দেখলাম? যুক্তরাষ্ট্রও জরুরি প্রয়োজনে ডলার ছাপিয়েছে। এটা তাহলে কোন বাজার অর্থনীতির মধ্যে পড়ে?’

অর্থমন্ত্রী হিসেবে গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মুস্তফা কামাল ঘোষণা দিয়েছিলেন, খেলাপি ঋণ এক টাকাও আর বাড়বে না। অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এর পরও যে খেলাপি ঋণ বেড়েছে, একে তিনি তাঁর বলে ব্যর্থতা স্বীকার করবেন কি না? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যদি বলেন বেড়েছে, আমি স্বীকার করব না। আমি চাই আপনারাও স্বীকার করেন যে এটা বাড়েনি।’

তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৮ হাজার ৫১৪ কোটি টাকা। জুন পর্যন্ত হিসাবে খেলাপি ঋণ ১ লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকা। অবলোপন করা ঋণের অঙ্ক যোগ করলে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
অথচ অর্থমন্ত্রী যখন ঘোষণা দিয়েছিলেন এক টাকাও বাড়বে না, তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »