সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সরিষায় স্বপ্ন বুনছেন চাষিরা
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরিষায় স্বপ্ন বুনছেন চাষিরা

রূপগঞ্জ প্রতিনিধি

ভোজ্যতেলের দাম বাড়ার ফলে দিন দিন বাড়ছে সরিষার তেলের চাহিদা। একই সঙ্গে দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। এছাড়া স্বল্প সময়ে চাষযোগ্য, উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় সাথী ফসল হিসেবে জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রূপগঞ্জ উপজেলার বোচারবাগ, নারসিংগল, বাড়ৈইপাড়া, ভোলাব, দাউদপুর, হাটাব, মিঠাব, কান্দাপাড়া, হোরগাঁও, বালিয়াপাড়া, পশ্চিম গাও, মাঝিপাড়া, মাঝিনা, পাচাইখাসহ বিভিন্ন এলাকায় হলুদ ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। ফুলে ফুলে এই সমারোহ দু-চোখ জুড়িয়ে দেয়। এ যেন সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ বছর বিভিন্ন এলাকায় উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ২৫০ হেক্টর জমিতে চলতি মৌসুমে সরিষা চাষ হয়েছে। যার মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০মেট্রিকটন। এখানে বারি সরিষা- ১৪, ১৫, ১৭, ১৮বিনা-৯ বিনা-১০সহ উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ করছে কৃষকরা। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ দশমিক ৪ মেট্রিকটন। চাহিদা বৃদ্ধি ও দাম ভালো পাওয়ার আশায় কৃষকরা সরিষার চাষে ঝুঁকছেন। তাই বেড়েছে আবাদি জমির সংখ্যা। অধিক ফলনশীল জাতের সরিষা চাষাবাদ করেছেন এখানকার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে উচ্চ ফলনের সম্ভাবনা রয়েছে। গতবছর সরিষার ভালো দাম পাওয়ায় এবার অনেক কৃষক সরিষা চাষ করেছেন। ভোজ্যতেল হিসেবে সরিষা তেলের চাহিদা আগের থেকে অনেকাংশই বেড়েছে। একই সঙ্গে চাহিদা বেড়েছে সরিষার।

উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়া গ্রামের কৃষক লিয়াকত হোসেন বলেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরিষার চাহিদা বেড়েছে। চাহিদা থাকায় উৎপাদন খরচ উঠিয়ে একটু লাভের মুখ দেখছি। তাই বেশি পরিমাণ জমিতে সরিষা চাষ করেছি।

বালিয়াপাড়া এলাকার সরিষা চাষি সাহাবউদ্দিন বলেন, এবার সাড়ে তিন বিঘা জমিতে বারি-১৪ ও বিনা-৯ জাতের সরিষা চাষ করেছি। বিঘাপ্রতি খরচ হয়েছে চার হাজার ২০০ থেকে চার হাজার ৫০০ টাকা। আশা করছি ফলন ভালো হবে।

সরিষা চাষি সামছুল মিয়া বলেন, দুই বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা করেছি। এ জাতের সরিষা গাছ একটু লম্বা প্রকৃতির হওয়ায় এর পাতা মাটিতে ঝরে তা পচে জৈবসারের ঘাটতি পূরণ করে। একই সঙ্গে এ জাতের সরিষা আবাদের পর একই জমিতে পরবর্তী ফসলের খাদ্য চাহিদা পূরণ করে। কৃষি অফিসের পরামর্শে আমি এ উন্নত জাতের সরিষার চাষ করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নুর বলেন, গত বছরের তুলনায় এবার সরিষা আবাদ বৃদ্ধি পেয়েছে। সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য বিভিন্ন জাতের সরিষার ওপর ৩০টি প্রদর্শনী ও ৫০০ জন কৃষককে সরিষা চাষে সরকারি প্রণোদনা হিসেবে বীজ দেওয়া হয়েছে। সরিষার আবাদ বাড়াতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »