সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক নোমানীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক নোমানীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, সম্পাদক-প্রকাশক পরিষদ’র তথ্য সম্পাদক ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক ইমন খান, সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক জীবন চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ওই মানববন্ধনে এসএ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি রুবেল হোসেনকে লাঞ্ছিত করা ও মৌলভীবাজারে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদকে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিবাদ জানানো হয়। মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন।১৩ সেপ্টেম্বর বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বপরিবারে দলীয় লোকজন সহ নগরীর ত্রিশ গোডাউন এলাকায় বিনোদনের জন্য গিয়েছিলেন। সেখানে তিনি ‘হোবার বোর্ড’ চালান। ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিমের আইডি থেকে ‘হোবার বোর্ড’ চালানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচার করা হয়। এসময়ে মেয়রের সাথে থাকা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর (নোমানী’র বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদি) শেখ সাঈদ আহম্মেদ মান্না সহ নেতাকর্মীরা দাবী করেন তারা সাংবাদিক নোমানী’কে মেয়রের ছবি তুলতে দেখেছেন।কাউন্সিলর মান্না’র অভিযোগ, নোমানী অসৎ উদ্দেশ্যে গোপনে মেয়র সাদেক আবদুল্লাহ’র ছবি তুলেছেন। এই অভিযোগে সাংবাদিক নোমানী’কে শারীরিক ভাবে লাঞ্চিত করে পুলিশের হাতে তুলে দেয়া হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬(২) ও ৩৩(২) ধারায় মামলা দায়ের করা হয়। পরে সাংবাদিক মামুনুর রশীদ নোমানী’কে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »