রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তি দাবি আর্টিকেল নাইনটিনের
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তি দাবি আর্টিকেল নাইনটিনের

বেসরকারি দীপ্ত টেলিভিশন ও বাংলা ’৭১ নামে একটি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক রঘুনাথ খাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার সাত ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।

বুধবার এক বিবৃতিতে আর্টিকেল নাইনটিন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক রঘুনাথ খাঁ গত সোমবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে সংবাদ সংগ্রহের জন্য বের হন। বেলা সোয়া ১১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের তিন রাস্তার মোড় এলাকায় দুজন লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁকে মোটরসাইকেল থেকে নামতে বলেন। এরপর তাঁকে অন্য একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান। স্থানীয় লোকজন থানায় যোগাযোগ করলে পুলিশ কিছু জানে না বলে জানানো হয়। তবে তুলে নেওয়ার সাত ঘণ্টা পর সোমবার রাতে বিস্ফোরক দ্রব্য রাখা ও চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে দুটি মামলা করে সেগুলোতে গ্রেপ্তার দেখানো হয়।

বিবৃতিতে আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, সম্প্রতি বাংলাদেশে সাংবাদিকের ওপর হামলা ও মামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে পুলিশের কর্তৃত্বপরায়ণ প্রবণতা, বেআইনি আটক, বলপ্রয়োগ, মামলা, হুমকি, হয়রানি করার ঘটনা বেড়েই চলেছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নেওয়ার ঘটনা সাংবাদিক ও সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করার একটি অপচেষ্টা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »