শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক হাসান আরেফিনের দাফন সম্পন্ন
প্রকাশ: ৯ জুলাই, ২০১৯, ১:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক হাসান আরেফিনের  দাফন সম্পন্ন

রানা পটুয়াখালী ঃ জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য দৈনিক যুগান্তরের সাবেক সিনিয়র রিপোর্টার, দৈনিক নতুন কাগজ এর ব্যবস্থাপনা সম্পাদক, ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামে সভাপতি জলিসা রাজাবাড়ি জামে মসজিদের সভাপতি হাসান আরেফিনের দাফন সম্পন্ন হয়েছে। নামজ পরিচালনা করেন রাজাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সুলতান।
গতকাল ০৯ জুলাই সকাল ৯টায় পটুয়াখালী জেলার দুমকী উপজেলার জলিসা গ্রামে সাংবাদিক হাসান আরেফিনের চতুর্থ জানাজা নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাযে শত শত মানুষ অংশগ্রহন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জাসদের সভাপতি এ্যাডভোকেট খন্দকার আঃ হাই, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, সহ-সভাপতি সাইদুর রহমান লেলিন, জেলা জাতীয় পার্টির সভাপতি আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক জাকির মাহমুদ সেলিম, দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনসহ শত শত মুসুল্লি।
জানাজা নামায পূর্ব সাংবাদিক হাসান আরেফিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পটুয়াখালী জেলা পরিষদ, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী প্রেসক্লাব, জাতীয় প্রেসক্লাব, বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতি, ঢাকা রিপোটার্স ইউনিটি, পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম, জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন, শিফিং রিপোটার্স ই¦ুনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১৯৮০ সালের সহপাঠীদের সংগঠন সারর্থী-৮০’ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
প্রকাশ, হাসান আরেফিন ০৮ জুলাই সোমবার সকাল ৯.৩০ মিনিট সময় ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না …….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী রিনা পারভীন , ছেলে ফিরোজুল ফেরদৌস রনি, মেয়ে ফাতেমা ফেরদৌস রোজী, বড় ভাই শহিদুল আলম ও শহিদুল ইসলামসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বুধবার বাদ আছর রাজাবাড়ি জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানান গেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »