শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাইপ্রাসে প্রেম, লক্ষ্মীপুরে এসে বিয়ের পিঁড়িতে নেপালি তরুণী
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ২:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাইপ্রাসে প্রেম, লক্ষ্মীপুরে এসে বিয়ের পিঁড়িতে নেপালি তরুণী

চার বছর আগে সাইপ্রাসে পরিচিত হন বাংলাদেশের যুবক রাসেল ও নেপালি তরুণী জ্যোতি। দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
সম্পর্ককে নাম দিতে দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ের। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।

রাসেল মুসলিম, জ্যোতি হিন্দু হওয়ায় দুজনের বিয়ে নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু বাধা কাটিয়ে তারা বিয়ে করেছেন। ভৌগোলিক দূরত্বকে পাশ কাটিয়ে চার হাত এক করেছেন তারা। জ্যোতিও ভালোবাসার জন্য ত্যাগ করেছেন নিজের ধর্ম। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নামও পাল্টে নিয়েছেন তিনি। এখন তার নাম খাদিজা বেগম।

রাসেল লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনতাজুর রহমান ভূঁইয়া। জ্যোতি আকা খাদিজা এখন তার স্বামীর সংসারেই আছেন। তার মূল বাড়ি নেপালের সোনাচুড়ি জেলার হেটড়া শহরে। রাসেলকে বিয়ের জন্য ছেড়ে এসেছেন নিজের পরিবারকে। তবে, লক্ষ্মীপুরে এসে স্বামী ও তার পরিবার পেয়ে দারুণ খুশি খাদিজা। তাকে পেয়ে আনন্দ লেগেছে রাসেলের পরিবারেও।

রাসেল জানান, তার স্ত্রী হওয়ার আগে প্রায় চার বছর ধরে সাইপ্রাসের একটি কোম্পানিতে কাজ করতেন। সেখানেই কাজ করতে গিয়ে দুজনের পরিচয় হয়। এক পর্যায়ে জ্যোতির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের সিদ্ধান্ত নিতে একে অপরের বাড়ি ফেরেন।

তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর পরিবার ছেড়ে নেপাল থেকে বাংলাদেশে আসেন জ্যোতি। ঢাকায় পা রেখেই ধর্ম পরিবর্তন করেন তিনি। জ্যোতি নাম পাল্টে নেন খাদিজা বেগম নাম। তারপর আদালতের মাধ্যমে দালিলিক কার্যক্রম শেষে বিয়ে করেন তারা। নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ের কাবিননামাও রেজিস্ট্রি করেন তারা।

তারপর গত ২০ ডিসেম্বর স্ত্রী খাদিজাকে নিয়ে নিজ গ্রামে ফেরেন রাসেল। গত সোমবার (২৬ ডিসেম্বর) পারিবারিকভাবে তাদের গায়ে হলুদ হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের। আত্মীয়-স্বজনের পাশাপাশি গ্রামবাসীকেও দাওয়াত করে খাইয়েছে রাসেলের পরিবার।

খাদিজা বাংলায় কথা বলতে পারেন। পরিবার, প্রেম ও বিয়ে নিয়ে করা বাংলানিউজের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নেপালে আমার বাবা-মা, ভাই-বোন সবাই আছেন। তাদের সম্মতি নিয়েই আমি বাংলাদেশে এসেছি। এ দেশের সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। রাসেল ও তার পুরো পরিবারকে আমি অনেক ভালোবাসি। আমি এ দেশেই থেকে যাব।

ছেলের বৌ পেয়ে খুশি রাসেলের মা। তিনি বলেন, ওদের আনন্দেই আমরা আনন্দিত। ইসলামি রীতি-নীতি অনুসরণ করেই তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছি।

বিদেশি বৌ দেখতে রাসেলের বাড়িতে ভিড় করেছেন এলাকার লোকজন। তারা জানান, নতুন বৌ’র সঙ্গে কথা হয়েছে। তিনি সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতে জানেন। তাদের পছন্দ হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »