শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাদা শাপলা ফুলে ছেয়ে গেছে বাফলার বিল
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাদা শাপলা ফুলে ছেয়ে গেছে বাফলার বিল

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

ভোরের সূর্য ওঠার আগেই ফুটে আছে সারি সারি সাদা শাপলা। সকালের মৃদু বাতাসে দুলছে ফুলগুলো। বালিহাঁস, পানকৈৗড়ী, সাদাবকসহ বিভিন্ন অতিথি পাখির আগমনে মুখর হয়ে রয়েছে পুরো বিল। একদিকে পাখির কিঁচিরমিচির শব্দ অপর দিকে পুরো বিল জুড়ে সাদা শাপলা ফুলের ছড়াছড়ি। সারি সারি সাদা শাপলার সৌন্দর্য পথচারীদের মুগ্ধ করছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এমনই চিত্র দেখা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে প্রায় ১৩ কিলোমিটার দুরে অবস্থিত রণচন্ডি ইউনিয়নে বাফলার বিলে। ইউনিয়নের বাফলা গ্রামের নামেই বিলটির নামকরণ করা হয়েছে বাফলার বিল। প্রায় ৩৫০ বিঘা খাসভুক্ত এ বিলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্যের মেলা বসে। শীতের শুরুতে বসে পরিযায়ী পাখির মেলা।

ডাহুক, পানকৌড়ি, সরালি, বালিহাঁসের জলকেলিসহ দেশীয় হরেক পাখির ওড়াওড়িতে মাতিয়ে তোলে পুরো বিল এলাকা। এমন মনোমুগ্ধকর সব দৃশ্য উদাসি করে তোলে সববয়সি মানুষকে। বর্ষায় বসেছে সাদা শাপলার মেলা। শুধু সৌন্দর্যের বেলাভূমি নয়, বিলের তলদেশে সারা বছর জুড়ে থাকে পানি। শুষ্ক মৌসুমে বিলের পানি কিছুটা শুকিয়ে গেলে সেখানে বোরো আবাদসহ নানা রবি শস্যর পসরা বসে। বাকি সময় টইটম্বুর পানিতে ভরা বিলে থাকে হরেক প্রজাতির দেশীয় মাছের প্রাচুর্য। সারা বছর বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন স্থানীয়সহ হাজারো মৎস্যজীবী।

রনচন্ডি ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান বলেন, এ বিলের ঐতিহ্য অতি প্রাচীন। প্রতি বছর এ বিলে ব্যাপক পদ্মের সমাহার ঘটে। শীতে অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়। এলাকাটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট বলেন, গত বছর মৎস্য অধিদপ্তর থেকে প্রায় এক কোটি টাকা ব্যয় করে বিলটি খনন করা হয়েছে। বিলটি খননের কারণে একদিকে যেমন মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। অপর দিকে বিলটি খননের ফলে সেখানে অতিথি পাখির অভয়াশ্রম সৃষ্টি হয়েছে। বর্তমানে বিলটিতে সাদা শাফলা ফুটার কারণে অপরূপ সৌন্দর্য বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী বলেন, বাফলা বিলের কিছু জমি ব্যক্তি মালিকানা দাবি করে কিছু মানুষ দখলে রেখেছে আমরা কাগজপত্র যাচাই বাছাই করে দখলকৃত জমি উদ্ধার করব। ইতিমধ্যে আমরা অনেক জমি উদ্ধারও করেছি। বাকি জমি উদ্ধার শেষে বিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। তিনি আরো বলেন ইতিমধ্যে আমরা বিলের সৌন্দর্য রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »