মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিটবাণিজ্য থেকে রিভার আয় কত, জানাল ভুক্তভোগীরা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিটবাণিজ্য থেকে রিভার আয় কত, জানাল ভুক্তভোগীরা

কমিটি গঠনের পর থেকে অভিযোগ যেন পিছু হটছে না ইডেন কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার। একের পর এক অনিয়ম ও দুর্নীতি উঠে আসছে গণমাধ্যমে। সম্প্রতি শাখা ছাত্রলীগ সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে মারধরের অভিযোগ উঠেছে সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে।

আরও পড়ুন… সুন্দরীদের বাছাই করে কুপ্রস্তাব, ছাত্রলীগ নেত্রীর ভয়াবহ অভিযোগ

এর মধ্যে গণমাধ্যমে উঠেছে এসেছে রিভার সিটবাণিজ্য, ওয়াইফাই প্রোভাইডার, ক্যানটিন থেকে চাঁদা আদায়ের বিষয়ে নানান তথ্য।

ইডেন কলেজের একাধিক ছাত্রী জানিয়েছেন, কলেজের ছয়টি হলের মোট ৩৮টি কক্ষ রিভার দখলে রয়েছে। কক্ষগুলোতে টাকা বিনিময়ে ছাত্রীদের রাখছেন তিনি। এর মধ্যে হলের প্রতিটি কক্ষে কমপক্ষে আটজন করে মোট ৩২০ জন ছাত্রীকে রাখছেন তিনি। এ জন্য ছাত্রীদের থেকে কমপক্ষে দুই হাজার টাকা করে নিয়ে থাকেন রিভা। এ ক্ষেত্রে শুধু সিটবাণিজ্য করেই রিভার মাসিক আয় ৫ লাখ ৭৬ হাজার টাকা।

আরও পড়ুন…জনরোষে হল ছেড়ে পালাল ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

তবে রিভার আয় এখানেই শেষ নয়, প্রতিমাসে ওয়াইফাই প্রোভাইডারের কাছ থেকেও চাঁদা আদায় করেন রিভা। আগস্ট মাসেই ওয়াইফাই প্রোভাইডারের থেকে ৩ লাখ টাকা নিয়েছেন তিনি। এ ছাড়া হলের চারটি ক্যানটিন থেকেও চাঁদা নেন রিভা। চারটি ক্যানটিন থেকে শাখা ছাত্রলীগের এ দুই নেত্রী প্রতিমাসে ২ লাখ ৪০ টাকা চাঁদা আদায় করেন। তবে এ টাকা ভাগাভাগি নিয়েও রয়েছে নানান অভিযোগ-অন্তর্কোন্দল। এদিকে শনিবার রিভা-রাজিয়ার বিরুদ্ধে আপত্তিকর অবস্থার ছবি তোলার অভিযোগও তুলেছেন সহসভাপতি জান্নাতুল।

জানা গেছে, ইডেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এরপরই তার ওপর নেমে আসে নির্যাতন। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করে। এ ঘটনায় রাতের আঁধারে জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

ঘটনার সত্যতা জানতে সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বারবার ফোন করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »