সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ

অনলাইন নিউজ : অষ্টম শতকে (৭০৫-৭১৫ খ্রিস্টাব্দ) উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালিকের আমলে নির্মিত হয় দামেস্কের উমাইয়া মসজিদ। মসজিদটিকে বলা হয় ‘সিরিয়ার হৃদয়’।

খোলা চত্বর, পাথরের দেয়াল, সোনালি মোজাইকের কারুকাজে সজ্জিত মসজিদটি আজও সিরীয় সভ্যতার এক মহাকীর্তি হিসেবে টিকে আছে। সিরিয়ার মানুষের কাছে এটি শুধু ইবাদতখানা নয়, ইতিহাস, সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী।

বাশার আল আসাদের দীর্ঘ সময়ের শাসনকালে মসজিদটি ছিল জরাজীর্ণ—শৌচাগারে দুর্গন্ধ, কার্পেট নোংরা, বিদ্যুৎ, পানি ও সর্বত্র ছিল অব্যবস্থা।

গত বছরের ডিসেম্বরে আসাদ শাসনের পতনের পর দেশজুড়ে মুক্তির হাওয়া বইতে শুরু করে। এ সময় ঐতিহাসিক এই নিদর্শনের করুণ অবস্থা ধরা পড়ে মানবিক সহায়তাবিষয়ক কর্মী সাদেদ্দীন মুভাকিতের চোখে পড়ে।

আলেপ্পোয় জন্ম নেওয়া সাদেদ্দীন এখন যুক্তরাষ্ট্র নিবন্ধিত এনজিও ‘হ্যান্ড’-এর ( হিউম্যান এইড এন্ড ডেভেলপমেন্ট) প্রধান নির্বাহী। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা মূলত সিরিয়া ও লেবাননের অবহেলিত মানুষদের সহায়তায় কাজ করে আসছে। আসাদ-পরবর্তী সিরিয়ায় তারা উমাইয়া মসজিদকে নতুন রূপে ফিরিয়ে আনার এক বিরাট উদ্যোগ নেয়।

তিনি বলেন, মসজিদের ইমামের সঙ্গে কথা বলে জানলাম—রক্ষণাবেক্ষণের মতো লোকও নেই। তখনই ভাবলাম, এই মসজিদকে নতুন সিরিয়ার প্রতীক হিসেবে পুনরুজ্জীবিত করতে হবে।

হ্যান্ড সংস্থা গত জানুয়ারিতে দামেস্কে কাজ শুরু করে, যা রমজান শুরুর আগ পর্যন্ত চলমান ছিল। পুরো পরিকল্পনার ব্যয় ছিল প্রায় ৩ লাখ ডলার। সংস্থাটিই এই পুরো বহনভার বহন করেছে। ৪৫ জন কর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে—বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামো— এই পাঁচটি মূল খাত উন্নত করা হয়।

এ সময় টনকে টন বর্জ্য অপসারণ, নতুন অগ্নিনির্বাপক যন্ত্র ও ১০০টির বেশি সিসি ক্যামেরা স্থাপন, শৌচাগার সংস্কার, ফোয়ারা ও অজুখানায় পানি সরবরাহ, সোলার প্যানেল মেরামত, বিদ্যুৎ লাইনের জট ছাড়ানো, দেয়াল রঙ করা, জুতার র‌্যাক বসানো থেকে শুরু করে বাখুর আর সুগন্ধি স্প্রে দিয়ে মসজিদকে নতুন আবহ দেওয়া হয়।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল মসজিদের ভেতরের নতুন কার্পেট। আগের কার্পেটগুলো কাতারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ২০০০ সালের শুরুতে। এবার তুরস্কে তৈরি লাল রঙের উলের কার্পেট বিছানো হয়, যার অর্থায়ন করে সিরীয় সরকার। রমজানের আগেই ৩০ জন কর্মী টানা তিন রাত জেগে নতুন কার্পেট বিছান।

সাদেদ্দীনের ভাষায়, এত বছর ধরে যেন মসজিদের ইতিহাস মাটিচাপা পড়েছিল। এর মাধ্যমে শুধু মসজিদ সংস্কারের কাজ হয়নি, সিরিয়ার মানুষের কাছে তাদের ইতিহাস ফিরিয়ে দেওয়া হয়েছে ।

এখনও কাজ বাকি আছে। সংস্থাটি ভবিষ্যতে মসজিদের পুরোনো শিল্পকর্ম পুনর্নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন ও সোলার প্যানেল উন্নত করার পরিকল্পনা করছে। আপাতত হ্যান্ড মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চালিয়ে যাচ্ছে।
মসজিদের ভেতরে বসে সময়ের হিসাব হারিয়ে ফেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে সব ধর্ম ও মতের মানুষ আসে—যেটা সত্যিই এক অপূর্ব দৃশ্য। সম্প্রতি ৭০ বছরের এক নারী আমাকে বলেছেন, তিনি ২০ বছর পর এই মসজিদে এসেছেন। এ সবকিছু মানুষকে অনুভব করিয়েছে যে মসজিদটি আসলে তাদেরই।

উমাইয়া মসজিদ সিরিয়ার মানুষের কাছে শুধু ইবাদতখানা নয়, আজও ইতিহাস, সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। এই সংস্কার প্রকল্প যেন সেই সাক্ষ্যকে নতুন করে উজ্জ্বল করেছে।

সূত্র : দ্য নিউ আরব




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »