বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটে দুই মামলায় আসামি বিএনপির সাড়ে তিনশ’ নেতাকর্মী
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ১:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিলেটে দুই মামলায় আসামি বিএনপির সাড়ে তিনশ’ নেতাকর্মী

সিলেট ব্যুরো

সিলেটে বিএনপির গণসমাবেশকে সামনে রেখে কেন্দ্র করে বিভিন্ন ঘটনায় ওসমানীনগর ও বিয়ানীবাজার থানায় করা পৃথক মামলায় দলের সাড়ে তিনশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ নিয়ে আজ বুধবার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন থানায় ছয়টি মামলা করা হয়। বুধবার ও মঙ্গলবার রাতে পৃথক এ দুটি মামলা হয়েছে।

বুধবার ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া বাদী হয়ে ভাঙচুর ও হামলার অভিযোগে মামলা করেন। মামলায় দয়ামীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখর উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে গোয়ালাবাজার এলাকায় প্রচারণা চালান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। সমাবেশের লিফলেট বিতরণকালে তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ নিয়ে ছাত্রলীগের সঙ্গে ঝামেলা হয়। ওই ঘটনায় মামলা করেন যুবলীগের রিপন মিয়া। ওই ঘটনার সময় আটক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ ও ছাত্রদল নেতা নুরুল ইসলামকে বুধবার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার উপজেলায় বিএনপির প্রচারণার সময় হামলা করে ছাত্রলীগ। ওই সময় ভাঙচুরও করা হয়। একটি প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগে শহরের নভাগ এলাকার বাসিন্দা আব্দুল হাফিজ বিএনপির নেতাকমীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় দুলাল আহমদ নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »