মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটে নিষেধাজ্ঞার কবলে বিএনপির সমাবেশস্থল
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিলেটে নিষেধাজ্ঞার কবলে বিএনপির সমাবেশস্থল

 সিলেট ব্যুরো : সিলেটে আগামী ২০ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পড়েছে নিষেধাজ্ঞার কবলে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপির কমিশনার মো. নিশারুল আরিফ। 

এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সিলেট মহানগরীর এইচএসসি ও সমমানের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর সময়ের মধ্যে পরীক্ষা চলাকালীন দিনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এমন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আলিম পরীক্ষার কেন্দ্র থাকায় মাদ্রাসাসংলগ্ন মাঠ এ নিষেধাজ্ঞার কবলে পড়ল।

তবে এমন নিষেধাজ্ঞা সামনে রেখেই আলিয়া মাদ্রাসা মাঠেই সমাবেশ করার প্রস্তুতি চলছে বলে জানান জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, সমাবেশের দিন একটি পরীক্ষা আছে। পরীক্ষা চলাকালে বেলা ১১ থেকে ১টা পর্যন্ত প্রয়োজনে মাইক বন্ধ রাখা হবে। পরীক্ষা কেন্দ্রের বিধিনিষেধ মেনেই নির্ধারিত দূরত্বে মঞ্চ নির্মাণ করা হবে।

এদিকে শনিবার সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাহপরান গেট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন স্থানীয় নেতারা। এর মধ্যে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
 
খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গৌছ উদ্দিন পাখির সভাপতিত্বে ও বদরুল ইসলাম আজাদ মেম্বারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, শামীম আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, কামরুল হাসান শাহীন, নিজাম উদ্দিন জায়গিরদার, আকবর আলী, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, বুরহান উদ্দিন, রফিকুল ইসলাম শাহপরান, হাবিবুর রহমান হাবীব, আহাদ চৌধুরী শামীম, আজিজ হোসেন আজিজ, মাহবুব আলম, সোলেমান আহমদ চেয়ারম্যান, আকতার হোসেন রাজু, জালাল উদ্দিন, সুমেল আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন নাদিম, মাসরুর রাসেল, আবুল কাশেম, ফরিদ আহমদ, আশরাফুল আলম আহাদ, রায়হান এইচ খান, জসিম উদ্দিন, আব্দুস সালাম, আফজল হেসেন, আজমল হোসেন অপু, ইমাম মোহাম্মদ জহির, সাইফুল ইসলাম উজ্জল প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »