শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সুজানগরে মাঠে মাঠে হলুদের সমারোহ
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ১:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুজানগরে মাঠে মাঠে হলুদের সমারোহ

সুজানগর (পাবনা) সংবাদদাতা

চলতি রবি মৌসুমে পাবনার সুজানগরের মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারোহে ঢেকে গেছে। আর সরিষার এই হলুদ ফুল দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে সংসারে সচ্ছলতা ফিরে পাওয়ার আশায়।

উপজেলায় দেখা গেছে, ইতোমধ্যে সরিষার হলুদ ফুলে ফুলে সেজেছে ফসলের মাঠ। ২৫ দিন পরেই কৃষকের ঘরে উঠবে নতুন সরিষা। তবে সরিষা ঘরে উঠতে দেরি থাকলেও সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে মাঠে মাঠে সরিষার হলুদ ফুল দেখে কৃষকের ধারণা এ বছর বাম্পার ফলন হবে। তাছাড়া বর্তমান আবহাওয়া সরিষা উৎপাদনের অনুকূলে।  

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ হেক্টর জমিতে। এর মধ্যে চরাঞ্চলের জমিতেই আবাদ করা হয়েছে প্রায় ৩০০ হেক্টর জমিতে এ বছর উপজেলার বড় থেকে শুরু করে প্রান্তিক কৃষকরা পর্যন্ত তাদের জমিতে কমবেশি সরিষা আবাদ করেছেন।

উপজেলার গোপালপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, বোরো ধান আবাদে প্রচুর খরচ হয়। কিন্তু খরচ অনুযায়ী তেমন লাভ হয় না। সেকারণে ওই খরচ পোষাতে বেশিরভাগ কৃষক সরিষা আবাদ করে থাকেন।

উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের কৃষক ইউসুফ আলী বিশ্বাস বলেন, হাট-বাজারে ধান বা অন্যান্য ফসলের চেয়ে সরিষার দাম ভালো। তাছাড়া সরিষা চাষে খরচও কম। সেকারণে উপজেলার অধিকাংশ কৃষক কমবেশি সরিষা আবাদ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার, বিষ প্রয়োগ করায় চলতি রবি মৌসুমে উপজেলার সর্বত্র সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »