বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সুন্দরবনসহ বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুন্দরবনসহ বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সুন্দরবনসহ উপকূলীয় বাগেরহাটে রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে সুন্দরবনসহ জেলার নিম্নাঞ্চল।

এদিকে, জোয়ারে পানগুছি, ভৈরব, মধুমতি, মোংলা, চিত্রাসহ জেলার সব নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, এখন পূর্ণিমার গোন চলছে। এ সময়ে এমনিতেই পানির চাপ বেশি থাকে। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে পানি বেড়েছে দুই থেকে তিন ফুটের মত।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে সুন্দবনে। অতি জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট উচ্চতার চর ও বন প্লাবিত হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় ফিশিং ট্রলারগুলো সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রুপ নিয়েছে। সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। এটি ওড়িশা উপকূল ও বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ক্রমেই ঘনীভূত হওয়ায় সাগর উত্তাল ও উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝড়ো বৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়া আগামী আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে। ভরা পূর্ণিমার মধ্যে নিম্মচাপের ফলে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বাড়তে পারে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »