সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সুফল পাচ্ছে মোংলা বন্দর
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ১২:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুফল পাচ্ছে মোংলা বন্দর

বাগেরহাট সংবাদদাতা :

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা। পদ্মা সেতু চালু হওয়ার ফলে রাজধানী ঢাকার সবচেয়ে কাছের সমুদ্রবন্দর এটি। দূরত্ব কমায় ইতোমধ্যে মোংলা বন্দর ব্যবহার বাড়িয়েছেন আমদানি-রপ্তানিকারকরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ২৭টি কারখানার বাচ্চাদের পোশাক, জার্সি, কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন পোশাকপণ্য নিয়ে পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডের উদ্দেশে বন্দর ছেড়ে যায় পানামার পতাকাবাহী জাহাজ মার্কস নেসনা। এর আগে ২৫ জুলাই বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে বিদেশি জাহাজটি। তিন দিন ধরে এতে পণ্য বোঝাই করা হয়।

মোংলা বন্দরের জনসংযোগ বিভাগ জানায়, ৪০ ফুট দৈর্ঘ্যের ১৭টি কনটেইনারে গার্মেন্ট পণ্যসহ মোংলা বন্দর থেকে জাহাজটিতে ২৮৯টি কনটেইনারে বিভিন্ন ধরনের পণ্য ওঠানো হয়।

বন্দর সূত্রে জানা যায়, আমদানিনির্ভর বন্দরটিতে ২০২১-২২ অর্থবছরের মে পর্যন্ত মোংলা জেটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে খালাস করা পণ্যের পরিমাণ ১ লাখ ৪৬ হাজার ৭৪৬ টন। এর বিপরীতে রপ্তানির জন্য কনটেইনারে পণ্যবোঝাই হয়েছে ৬৯ হাজার ৬৫৪ টন।

সিঅ্যান্ডএফ ও শিপিং এজেন্ট সৈয়দ জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামে জাহাজের চাপের কারণে অনেক সময় পণ্য খালাস বা বোঝাইয়ে সময়ক্ষেপণ হয়। তবে মোংলা বন্দরে সেই চাপ নেই। এই গার্মেন্ট পণ্য রপ্তানির পর আরও অনেকে এই বন্দর দিয়ে রপ্তানিতে আগ্রহী হবেন।

মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, আগে ঢাকা থেকে মোংলা আসতে ফেরিঘাটের দীর্ঘ সময় নষ্ট হতো। স্বাভাবিকভাবেই রপ্তানিকারক মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হতেন না। পদ্মা সেতু চালু হওয়ার ফলে ঢাকা থেকে এ বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। অন্যদিকে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে দূরত্ব ২৭০ কিলোমিটার। ফলে আমদানি-রপ্তানিকারকরা বাণিজ্যিক স্বার্থে মোংলা বন্দর ব্যবহার করছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর সড়কপথে ঢাকা থেকে মোংলা বন্দর হয়ে প্রথম গার্মেন্ট পণ্য রপ্তানি শুরু হলো। গার্মেন্ট পণ্য নিয়ে জাহাজের এ যাত্রা মোংলা বন্দরের জন্য একটি নতুন মাইলফলক। ভবিষ্যতে আমদানি-রপ্তানির এ ধারা বৃদ্ধির আশা প্রকাশ করে চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৮ হাজার ৮৫২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা অনেক বাড়বে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »