মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেই রনিকে আর বিয়ে করছেন না নুসরাত
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ৮:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সেই রনিকে আর বিয়ে করছেন না নুসরাত

দীর্ঘ সাত বছর গোপনে প্রেম করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ও রনি রিয়াদ রশিদ। ২০২০ সালের মার্চে বাগদানও সারেন। ওই বছরের ১২ জুন আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ফারিয়া। 

ওই দিনই ফারিয়া জানিয়েছিলেন, ডিসেম্বরে আয়োজন করে বিয়ে করবেন তারা। কিন্তু দুই বছর পার হতে চললেও বিয়ে নিয়ে আর কোনো কথা বলেননি এই অভিনেত্রী। 

বাগদানের পরও তার বিয়ে না করা নিয়ে বেশকিছু দিন ধরেই ফিসফাস চলছিল মিডিয়া অঙ্গনে। বিষয়টি নায়িকার নজরে আনার পর সবকিছু খোলাসা করেছেন তিনি। 

গতকাল বুধবার একটি গণমাধ্যমকে নুসরাত বলেছেন, ‘বিয়ে আর হবে না, করছি না।’

কেন করছেন না? জানতে চাইলে অভিনেত্রীর সোজা জবাব- এত জানার দরকার কী? ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। 

তিনি মনে করেন, জোর করে বিয়ে, বাচ্চা—এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকতে চান।

এত আয়োজন করে রনির সঙ্গে আংটি বদল হলো- এরপর এমন কী হলো যে, বিয়ে না করারই সিদ্ধান্ত নিয়ে ফেললেন- এমন প্রশ্নে নুসরাত বলেন, জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।

এই অভিনেত্রীর ভাষ্য, রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।

নুসরাত আরও বলেন, হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। এতে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠান্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।

এছাড়া বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয়ের শঙ্কাও প্রকাশ করেছেন নায়িকা। তিনি বলেন, আশপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।

রনির ছাড়া অন্য কোথায় বিয়ের ব্যাপারে পরিবার থেকে কোনো চাপ আছে কিনা-এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, হুম, পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি আসলে আমি কাজে সময় দিতে পারব না। সুতরাং, কাজ ফেলে এখনই বিয়ে করব না।

তবে তিনি মনে করেন, একসময় না একসময় বিয়ে তো করতেই হবে। যখন হবে তখন দেখা যাবে। এটি নিয়ে বাড়তি কোনো চাপ নেই মাথায়।

উল্লেখ্য, বাগদানের সময় হবু বর সম্পর্কে বিস্তারিত না জানালেও নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, নুসরাত ফারিয়ার হবু স্বামী রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »