সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলতে বলতে মারা গেলেন চেয়ারম্যান
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলতে বলতে মারা গেলেন চেয়ারম্যান

মির্জাগঞ্জ প্রতিনিধি

সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলতে বলতে পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. সুলতান আহম্মেদ (৫২) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি … রাজিউন)। রোববার দুপুরে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

সুলতান আহম্মেদ উপজেলার আমড়াগাছি ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ৭ মাস বয়সী একটি পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, রোববার দুপুরে তার নিজ বাসভবনে সেবাগ্রহীতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। এ সময় উপস্থিত লোকজন তাকে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হাসান নেয়ামত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন- জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিকী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস ও মির্জাগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সোমবার সকাল ১০টায় স্থানীয় সুবিদখালী দারুস সুন্নাত মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »