শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২২, ৯:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি

শর্তসাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে কয়েকদিন ধরে বিএনিপর নেতারা বলছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনেই সমাবেশ করবেন তারা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সদরঘাটে এক অনুষ্ঠান সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমনি চাওয়া হয়েছে। তবে নয়াপল্টনে সমাবেশ করার সুযোগ নেই। শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাবে।

তিনি জানান, সমাবেশ করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিএনপিকে শর্ত মেনে চলতে হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি মনে হয় ১০ ডিসেম্বর মহাপ্রলয় ঘটিয়ে দেবে। কিন্ত প্রধানমন্ত্রী এসব ভয় পান না। আমরা জনগণের ভোটেই ক্ষমতায় এসেছি, জনগণের ভোটেই ক্ষমতায় থাকব।

এর আগে, গত ১৫ নভেম্বর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধিদল। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আমরা বিএনপিকে সমাবেশের অনুমতি দিব। তবে কোথায় দেব সেটা খতিয়ে দেখা হচ্ছে। অবশেষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনেই সমাবেশ হবে।

তিনি বলেন, আমরা যেখানে বলেছি সেখানেই হবে। অনুমতি দিলেও হবে, না দিলেও হবে। এ দেশটা আমাদের সকলের। ইতোমধ্যে দলীয় কার্যালয়ের সামনে অনুমতি চাওয়া হয়েছে তারা দিতে যদি অপরাগ হয়, আমরা কোরবো।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন, নয়াপল্টনেই তারা সমাবেশ করবেন। এখানে বাধা দেওয়ার সুযোগ নেই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »