সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ত্রীকে হত্যার দায়ে বরিশালে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার দায়ে বরিশালে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে যৌতু‌কের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ম‌নির হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন।মৃত্যুদণ্ডের বিষয়টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ নিশ্চিত করেছেন।জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার ভাওশিয়া গ্রামে ২০১৩ সালের ৬ জানুয়ারি ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী মনির নিজ ঘরে স্ত্রী মাকসুদাকে মারধর করেন। এতে ওইদিন রাত সাড়ে ৮টায় মারা যান মাকসুদা। এরপর তার ভাই অলিউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন।সেখানে স্বামী ম‌নির হোসেন, শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রা‌শিদা বেগম এবং দেবর না‌সির রাঢ়ীকে আসামি করা হয়। মামলা চলমান অবস্থায় শাশুড়ি রা‌শিদা বেগমের মৃত্যু হয়। ২০১৩ সালের ১৯ মে চার্জশিট দেয়া হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের কাছে স্বামী ম‌নির হোসেন দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং শ্বশুর ও দেবর‌ নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।তবে এই রায়ে সন্তুষ্ট নয় বলে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান টিটু।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »