শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই
প্রকাশ: ২ জানুয়ারি, ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

মামুনুর রশীদ নোমানী :

সালটা ২০১৭। সবুজ ঢাকা গড়ি শ্লোগান নিয়ে বুট ক্যাম্প থেকে সরাসরি ২০১৭ এর ২২ জানুয়ারী শনিবার দুপুরে মিরপুর- ১০ চত্ত্বরে চলে যাই। আমরা গোল চত্বর পরিস্কার করবো। উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিুসল হক ।বিশেষ অতিথি স্থপতি মোবাশ্বের হোসেন চলে আসলেন। তার সাথে অনেক বিষয়ে কথা বলেছি। বরিশাল বাড়ি নাম শুনেই তার বহু স্মৃতির কথা বললেন। বললেন দুষিত ঢাকা ও দুষনের বিষয়ে । পুরো প্রোগামে তার সাথেই ছিলাম।

স্থপতি মোবাশ্বের হোসেন ১ জানুয়ারী রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন ।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মোবাশ্বের হোসেনের মৃত্যুর খবর জানিয়েছে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।

স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। এ ছাড়াও সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহবায়কও ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনের বিশেষ করে বিসিবির যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। ধানমন্ডি মাঠ ও তেঁতুলতলা মাঠ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।

তিনি আপাদমস্তক একজন ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »