মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাতিয়ায় এক ট্রলারেই ধরা পড়ল ১১৭ মণ ইলিশ
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২২, ৬:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাতিয়ায় এক ট্রলারেই ধরা পড়ল ১১৭ মণ ইলিশ

নিজস্ব প্রতিবেদক

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারেই ধরা পড়েছে ১১৭ মণ ইলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ইলিশগুলো নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাটে মেঘনা ফিশিং এজেন্সি নামের আড়তে বিক্রি করা হয় ১৪ লাখ ৫৫ হাজার ৯৪৮ টাকায়। মাত্র পাঁচ দিন সাগরে অবস্থান করে একসঙ্গে এত ইলিশ পেয়ে খুব খুশি ট্রলারের মালিক, সারেংসহ অন্য জেলেরা।

মেঘনা ফিশিং এজেন্সির ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে মেঘনা নদীতে তেমন ইলিশ মাছ ধরা পড়ছে না। তবে যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, তারা ভালো মাছ পাচ্ছেন। এমনই একটি মাছ ধরার ট্রলার এফবি রায়হান। ট্রলারটির মালিক ভোলার দৌলতখান উপজেলার মালেক কোম্পানি।
হাবিবুর রহমান জানান, গত ২৯ সেপ্টেম্বর এফবি রায়হান ট্রলারের সারেং মো. শফিকুর রহমান জেলেদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। গতকাল রাত নয়টার দিকে ট্রলারটি মাছ নিয়ে চেয়ারম্যানঘাটে আসে। এখানে নিলামে তোলার পর ট্রলারটির প্রতি মণ মাছ ১২ হাজার ৪৪৪ টাকা দরে বিক্রি হয়। এতে মাছের মূল্য দাঁড়ায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

ট্রলারের মালিক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, সরকারি নিষেধাজ্ঞার কারণে টানা ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল। এতে তাঁদের ট্রলারের সব জেলে বেকার হয়ে পড়েন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর ২৯ সেপ্টেম্বর তাঁর ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। পাঁচ দিন সাগরে ছিলেন তাঁরা। গতকাল ফিরে আসার পথে তাঁরা চেয়ারম্যানঘাটের মাছের আড়তে যোগাযোগ করে ভালো দাম পাওয়ায় সেখানে বিক্রি করেন।

চেয়ারম্যানঘাটের জেলে আলাউদ্দিন বলেন, গতকাল যে ট্রলারটিতে ১১৭ মণ ইলিশ ধরা পড়েছে, ওই ট্রলারে ৬০০ গ্রাম থকে দুই-আড়াই কেজি ওজনের ইলিশ ছিল। ইলিশ ধরা পড়ার খবরে অন্য জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছেন বলে জানান তিনি।

হাতিয়া উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, নিষেধাজ্ঞার পর জেলেদের কেউ নদীতে, আবার কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন। নদীর তুলনায় যাঁরা গভীর সমুদ্রে যাচ্ছেন, তাঁরা ভালো মাছ পাচ্ছেন। তবে মেঘনা নদীতে তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। নদীতে পাওয়া যাচ্ছে পোয়া মাছ। তাতে জেলেরা লাভবান হচ্ছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »