মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাতিয়ায় জলদস্যুদের গোলাগুলিতে নিহত ৩
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাতিয়ায় জলদস্যুদের গোলাগুলিতে নিহত ৩

নোয়াখালীর হাতিয়ার দুর্গম চর ঘাসিয়ায় জলদস্যুদের দুপক্ষের গোলাগুলির ঘটনায় তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহাব উদ্দিন (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন, হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন চর ঘাসিয়ার বাসিন্দা মো. কবির (৩৬), সাহারাজ (৩৭) ও নবীর উদ্দিন ওরফে নূর নবী (৩৬)। তারা জলদস্যু ফোকর (ফখরুল) গ্রুপের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চর ঘাসিয়া থেকে দুটি ও কুমিল্লা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ আগের পাঁচজনের পরে আরও একজনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে চরঘাসিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই জলদস্যু গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে নদীপথে পালানোর সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »