মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


হানিফ উড়ালসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রীর
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ৭:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হানিফ উড়ালসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রীর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সাদিয়া আফরিন ওরফে ঊর্মি মহাখালীর সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

আজ মঙ্গলবার বিকেলে উড়ালসড়কের সায়েদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোন ধরনের গাড়ি সাদিয়াকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। যানটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন আলী জানিয়েছেন।

নিহতের স্বজনেরা জানান, সাদিয়া পরিবারের সঙ্গে রাজধানীর দনিয়ার ক্লাবপাড়া এলাকায় থাকতেন। বড় বোনের বিয়েবার্ষিকী উপলক্ষে বিকেলে তাঁদের রাজধানীর ৩০০ ফুট সড়কে ঘুরতে যাওয়ার কথা ছিল। সে জন্য সাদিয়াকে নিয়ে তাঁর বড় বোনের দেবর নাজমুল হক মোটরসাইকেলে রওনা দেন। আরেকটি মোটরসাইকেলে সাদিয়ার বড় বোন ও ভগ্নিপতি ছিলেন।

একপর্যায়ে সাদিয়াকে বহনকারী মোটরসাইকেলটি হানিফ উড়ালসড়কের সায়েদাবাদের সড়ক ও জনপথ মোড় বরাবর পৌঁছায়। এ সময় দ্রুতগতিতে চলা কোনো একটি গাড়ি পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাদিয়াদের মোটরসাইকেল উড়ালসড়কে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া দুই বোনের মধ্যে ছোট ছিলেন। তাঁর বাবা মোহাম্মদ একটি বায়িং হাউসের কর্মচারী। তাঁদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জের কালামপুরে।

সাদিয়ার বেয়াই নাজমুল হক হাসপাতালে সাংবাদিকদের বলেন, কিছু বুঝে ওঠার আগেই কোনো একটি গাড়ি পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সামান্য আহত হয়েছেন। কিন্তু সাদিয়াকে বাঁচাতে পারলেন না।

খবর পেয়ে সাদিয়ার মা–বাবাসহ স্বজনেরা ঢাকা মেডিকেলে ছুটে আসেন। এ সময় তাঁর মা সাজেদা আহাজারি করতে করতে বলেন, বেপরোয়া একটি বাস তাঁর মেয়েকে চাপা দিয়ে পালিয়েছে। তিনি ওই বাসচালকের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »