মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘হামার নাম লিখে নিল, কম্বল দিল না’
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ১:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘হামার নাম লিখে নিল, কম্বল দিল না’

ঠাকুরগাঁও প্রতিনিধি

থরথর করে কাঁপছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের বয়োবৃদ্ধরা। মাঘের ঠাণ্ডায় বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন। ভিক্ষাবৃত্তিই তাদের একমাত্র পেশা।

ষাট বছর বয়সি মোমেনার স্বামী ১০ বছর আগে মারা গেছেন। চালচুলা কিছুই রেখে যাননি। গুচ্ছগ্রামে থাকেন তিনি। সকাল হলেই এ বাড়ি ও বাড়ি ঘুরে খাবার জোগাড় করেন এই অসহায় নারী।

মোমেনা চোখ মুছে বলেন, চেয়ে চেয়ে খাই। এতো ঠাণ্ডা! মোর একখান কম্বল নাই। খড়কুটা জালিয়ে রাত কাটাই।

একই গ্রামের মরিয়ম আক্ষেপের সুরে বলেন, ভোট আসলে সবার দেখা হয়, ভোট হইলেই কেউ নাই!

বৃহস্পতিবার মরিয়ম, মোমেনাসহ শতাধিক হতদরিদ্র শীর্তাত নারী-পুরুষ জেলার হরিপুর উপজেলা পরিষদে কম্বলের জন্য অপেক্ষা করছিলেন। বিকাল পর্যন্ত থেকেও তাদের ভাগ্যে জুটেনি কোনো শীতবস্ত্র।

উপজেলার কুশগাঁও গ্রামের আবু বক্কর অভিযোগ করে বলেন, হামার নাম লিখে নিল। কম্বল দেল-না স্যার (ইউএনও)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল ইসলাম বলেন, আগামী সোমবার তাদের কম্বল দেওয়া হবে।

নেকমরদ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম বলেন, শতকরা ১০ ভাগ হতদরিদ্র শীতার্তদের হাতে পৌঁছেনি কোনোরকম শীতবস্ত্র। শীতবস্ত্রের অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এসব মানুষ।

শীতার্তদের শীত নিবারণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- এ প্রসঙ্গে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলায় ২৮ হাজার কম্বল বরাদ্দ মিলেছে। এগুলো জনপ্রতিনিধি এবং ইউএনওদের মাধ্যমে বিলি করা হয়েছে। আরও ৩০ হাজার কম্বল ও ২০ লাখ টাকার চাহিদা পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »